News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দু’টি শিশু-সহ মৃত্যু ৭ জনের
Image

জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দু’টি শিশু-সহ মৃত্যু ৭ জনের

জম্মু, ১৪ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’টি শিশু-সহ ৭ জন| এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রিয়েসি জেলায় সুজনধর গ্রাম থেকে কিছুটা দূরে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আহত ৩ জন অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় জম্মুর জিএমসি এবং এইচ হাসপাতালে চিকিত্সাধীন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সুজনধর গ্রাম থেকে চৌরাকোটে অভিমুখে যাচ্ছিল জেকে ০২এইচ ১৫১৫ নম্বরের একটি যাত্রীবোঝাই গাড়ি| রাতের অন্ধকারে দামাসগলি ভোমাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি| খাদে পড়ে যাওয়ার কারণে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’টি শিশু-সহ ৭ জনের| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে জম্মুর জিএমসি এবং এইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top