News Flash

  • Home
  • Uncategorized
  • রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধেও জয় তুলতে মরিয়া বাংলা
Image

রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধেও জয় তুলতে মরিয়া বাংলা

হায়দরাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.) : ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে তামিলনাড়ুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ের পর হায়দরাবাদের বিরুদ্ধেও জয় তুলতে মরিয়া বাংলা৷ শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনার অভিমন্যু ঈশ্বরণ-র উপর ভর করে বাংলা ২ উইকেটে ৯৯ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে৷
হায়দরাবাদ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাকে৷ মন্দ আবহাওয়ায় দিনের প্রথম সেশনে খেলা শুরু করা যায়নি৷ শেষবেলায় আলো কমে আসায় প্রথমদিনের খেলা বন্ধ করে দিতে হয় নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে৷ সারাদিনে খেলা হয় মোটে ৩৮ ওভার৷ বাংলা ২ উইকেটে ৯৯ রান তোলে৷
তামিলনাড়ুন বিরুদ্ধে গত ম্যাচের দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা অভিষেক রামন হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন৷ ঈশ্বরণের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে সুদীপ চট্টোপাধ্যায় ৭৮ রান যোগ করেন৷ তবে টুর্নামেন্টে আরও একবার সেট হয়ে উইকেট দিয়ে আসেন বাংলার সহঅধিনায়ক৷ ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৩২ রান করে ক্রিজ ছাড়েন সুদীপ৷
দলনায়ক মনোজের সঙ্গে জুটি বেঁধে দিনের বাকি সময়ে জমাট প্রতিরোধ গড়েন অভিমন্যু৷ ইতিমধ্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি পাড় করেছেন ঈশ্বরণ৷ তিনি অপরাজিত রয়েছেন ৫৭ রানে৷ ১০৯ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন বাংলা ওপেনার৷ মনোজ ব্যাট করছেন ১৭ বলে ৬ রান করে৷
রঞ্জি অভিযানে তামিলনাড়ুর কাছ থেকে ৬ পয়েন্ট ছিনিয়ে আনার আত্মবিশ্বাস বাংলা শিবিরকে বাড়তি উদ্দীপ্ত করছে৷ তার উপর ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ভারতীয়-এ দল থেকে ফিরে আসায় মনোজদের ব্যাটিং শক্তি বেড়েছে৷
এই অবস্থায় উপ্পলে হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনে বাংলা৷ কৌশিক ঘোষের জায়গায় ওপেনে ফেরেন ঈশ্বরণ৷ উইকেটকিপার শ্রীবৎসের পরিবর্তে সুযোগ পেয়েছেন অগ্নিভ পান৷ ঋত্ত্বিক ও প্রদীপ্ত প্রামানিকের বদলে প্রথম একাদশে ঢুকেছেন মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ৷ এবছর বিজয় হাজারে ট্রফিতে প্রথমবার বাংলার জার্সি হাতে পাওয়া শাহবাজ এখনও পর্যন্ত ৬টি লিস্ট-এ ম্যাচ খেললেও উপ্পলেই প্রথমশ্রেণির ম্যাচে হাতেখড়ি হয় তাঁর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top