News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অনিল আম্বানি, স্বস্তিতে কেন্দ্র
Image

রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অনিল আম্বানি, স্বস্তিতে কেন্দ্র

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি. স.) : রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানি শুক্রবার রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন। বহু বিলিয়ন ডলারের রাফাল জেট চুক্তি নিয়ে তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা রাজনৈতিকভাবে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আনা অভিযোগগুলি যে মিথ্যা, তা প্রমাণ করল এই রায়। শুক্রবার সর্বোচ্চ আদালত সমস্ত পিটিশন খারিজ করে দেওয়ায় স্বাভাবিকভাবেই রাফাল নিয়ে স্বস্তিতে কেন্দ্র। সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিল, “যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না|” আর তাই ধোপে টিকল না ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলা|
এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর একটি বিবৃতিতে অনিল অম্বানি বলেন, \”মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে আমি স্বাগত জানাই।সংক্ষিপ্তভাবে রাফাল চুক্তিতে দায়ের করা সব পিটিশন বরখাস্ত করে মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ বিশেষত প্রমাণ করে দিল, রিলায়েন্স গ্রুপ এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে আনা ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রেরিত অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা।\” উল্লেখ্য, অফসেট বাধ্যবাধকতা পূরণের জন্য অম্বানির রিলায়েন্স ডিফেন্স লিমিটেড (আরডিএল) এর সাথে একটি চুক্তি করেছিল রাফালের নির্মাতা ড্যাসল্ট এভিয়েশন। কিন্তু, কংগ্রেস অভিযোগ করে, তার অফসেট অংশীদার হিসাবে আরডিএল-কে নির্বাচন করতে ড্যাসল্ট এভিয়েশনকে চাপ দিয়েছে সরকার। অপরদিকে, কেন্দ্রীয় সরকার, আরডিএল ও ড্যাসল্ট এভিয়েশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা| দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তেরও| এরপরই গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফালের দাম সংক্রান্ত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট| শুক্রবার সেই মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিল শীর্ষ আদালত| রাফাল নিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন জানিয়েছেন, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’ শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘শুরু থেকেই এই বিষয়টি কাঁচের মতো পরিষ্কার ছিল| আমরা প্রথম থেকেই বলে আসছি, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস|’ তবে, সর্বোচ্চ আদালতে পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘আমাদের মতে সুপ্রিম কোর্টের এই রায় একেবারে ভুল| পর্যালোচনার পর রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হতে পারে|’ রাফাল মামলা নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ একেবারেই সঠিক, তবে রাজনৈতিক দলগুলি জেপিসি তদন্তের দাবি জানাচ্ছে|’
অনিল আম্বানি এদিনের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, \”ভারতের জাতীয় নিরাপত্তার প্রতি এবং আমাদের মূল্যবান অংশীদার ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের সাথে আমাদের অফসেট অংশীদারিত্ব চুক্তিসহ প্রতিরক্ষা সমালোচনামূলক এলাকায় মেক ইন ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া নীতির প্রতি আমাদের বিনীত অবদান রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।\” অন্যদিকে, ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনও ব্যাখ্যা করেছে, চুক্তির অফসেট বাধ্যবাধকতাগুলি বাস্তবায়নের জন্য অন্যান্য অনেকগুলি সংস্থার মধ্যে থেকে রিলায়েন্স ডিফেন্স লিমিটেড (আরডিএল)-কে বেছে নিয়েছে তারা। তবে, রাফাল মামলায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার স্বস্তি পেলেও, কংগ্রেস নেতা আনন্দ শর্মার মতে, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের আনন্দিত হওয়ার কোনও কারণ নেই| অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট| রাফাল চুক্তি নিয়ে আমরা যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র দাবি জানাচ্ছি|’ এদিকে, রাফাল নিয়ে তুমুল হইহট্টগোলের আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top