News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অস্বস্তিতে সিধু, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অধীনে অভিযোগ দায়ের
Image

ফের অস্বস্তিতে সিধু, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অধীনে অভিযোগ দায়ের

নয়াদিল্লি ও অমৃতসর, ১৪ ডিসেম্বর (হি.স.): আবারও অস্বস্তিতে পড়লেন পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত্ সিং সিধু| সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা রাজনীতিক নভজ্যোত্ সিং সিধু| পাকিস্তান থেকে একটি স্টাফড কালো তিতির পাখি ভারতে নিয়ে এসেছিলেন তিনি| কিভাবে তিনি পাকিস্তান থেকে ভারতে বিরল প্রজাতির তিতির পাখি নিয়ে আসলেন, তা খতিয়ে দেখা হচ্ছে| এই ঘটনায় ইতিমধ্যেই ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (দিল্লি)-র অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে|
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (পঞ্জাব)-র ভলান্টিয়ার সন্দীপ জৈন জানিয়েছেন, ‘সংবাদ পত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত্ সিং সিধু পাকিস্তান থেকে একটি বিরল প্রজাতির তিতির পাখি নিয়ে এসেছেন| সেই পাখিটি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবেও দিয়েছেন তিনি| সিধু বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ লঙ্ঘন করেছেন|’ সন্দীপ জৈন আরও জানিয়েছেন, ‘ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (দিল্লি)-র অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে| কিভাবে তিনি পাকিস্তান থেকে বিরল প্রজাতির তিতির পাখি ভারতে নিয়ে এলেন তা তদন্ত করে দেখা হচ্ছে| কোনও রকম অনুমতি ছাড়াই কোনও প্রাণী, পাখি অথবা দেহাংশ রাখা অবৈধ|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top