News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা অনুমতিতে অনুপস্থিত, ৮ জনকে শোকজ করলেন শিক্ষামন্ত্রী
Image

বিনা অনুমতিতে অনুপস্থিত, ৮ জনকে শোকজ করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণে ৮ জনকে কারণ দর্র্শনোর নোটিশ জারি করার নিদের্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী সংঙ্গিত মহাবিদ্যালয়, চারুকলা মহাবিদ্যালয় এবং স্টেট মিউজিয়ামে পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দিয়েছেন৷

এদিন ফের শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার হালহকিকৎ সরেজমিনে পরখ করে নিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্টেট মিউজিয়ামে পরিদর্শনে যান৷ জানা গেছে, সঙ্গীত মহাবিদ্যালয়, চারুকলা মহাবিদ্যালয় এবং স্টেট মিউজিয়াম পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ কলেজ ও মিউজিয়াম পরিচালনার ক্ষেত্রে সরকারী সহায়তা নিয়েও তিনি তাদের সাথে কথা বলেছেন৷ দুটি মহাবিদ্যালয়ে পঠন-পাঠনের বিভিন্ন দিক নিয়েও শিক্ষামন্ত্রী অধ্যাপক-অধ্যাপিকাদের সাথে আলোচনা করেছেন৷

কিন্তু, আবারও শিক্ষামন্ত্রী আকর্ষমিক পরিদর্শনে কয়েকজনের উপর শাস্তির খড়গ ঝুলছে৷ জানা গেছে, বিনা অনুমতিতে এদিন উপস্থিত থাকার জন্য সঙ্গীত মহাবিদ্যালয়ের ৫ জন, চারু কলা মহাবিদ্যালয়ের ১ জন এবং স্টেট মিউজিয়ামের ২ জনকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এদিকে বিনা অনুমতিতে অনুপস্থিত শিক্ষকদের বাঁচানোর চেষ্টা করেছেন কলেজ কর্তৃপক্ষ৷ কিন্তু, শিক্ষামন্ত্রী সাফ জানিয়েছেন, কোনও অব্যবস্থা বরদাস্ত করা হবে না৷ দায়িত্ব পালনে গাফিলতি হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top