News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ভালো ভাবে কাজ করুন, ইস্তফাপত্র গ্রহণ না করে রাকেশকে নির্দেশ অমিতের
Image

আরও ভালো ভাবে কাজ করুন, ইস্তফাপত্র গ্রহণ না করে রাকেশকে নির্দেশ অমিতের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): হাড্ডাহড্ডি লড়াই সত্ত্বেও, মধ্যপ্রদেশে বিজেপির থেকে অধিক আসনে জয়লাভ করেছে জাতীয় কংগ্রেস| জোর টক্কর শেষে মধ্যপ্রদেশে বিজেপি জয়ী হয়েছে ১০৯টি আসনে| ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনে পিছিয়ে, মধ্যপ্রদেশে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| আর তাই মধ্যপ্রদেশে জাতীয় কংগ্রেসের সরকার গঠন এখন শুধুই সময়ের অপেক্ষা|

ইতিমধ্যেই মধ্যপ্রদেশে বিজেপির খারাপ ফলাফলের সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| শিবরাজের পর এবার মধ্যপ্রদেশে বিজেপির খারাপ ফলাফলের দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন মধ্যপ্রদেশ বিজেপি-র ইউনিট প্রধান রাকেশ সিং| পরাজয়ের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে মধ্যপ্রদেশ বিজেপির ইউনিট প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন রাকেশ সিং| কিন্তু, রাকেশ সিংয়ের ইস্তফা গ্রহণ করেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| উল্টে রাকেশ সিংয়ের উদ্দেশ্যে অমিত শাহের বার্তা, ‘মন দিয়ে এবং আরও ভালো ভাবে কাজ করুন|’

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার জোর টক্কর হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে| হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও, ভোটগণনার দিন বিজেপির থেকে অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেস| শেষ হাসি হাসল কংগ্রেস নেতৃত্বই| মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| শুধু মধ্যপ্রদেশ নয়, হিন্দি বলয়ের অপর দুই রাজ্য রাজস্থান এবং ছত্তিশগড়ও বিজেপির হাতছাড়া হল| ক্ষমতায় এল কংগ্রেস|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top