News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআই-এর মূল্যবোধ, বিশ্বাসযোগ্য রক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে : শক্তিকান্ত দাস
Image

আরবিআই-এর মূল্যবোধ, বিশ্বাসযোগ্য রক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে : শক্তিকান্ত দাস

মুম্বই, ১২ ডিসেম্বর (হি.স.) : আরবিআই-এর মূল্যবোধ, পেশাদারিত্ব, স্বাধীনতা, বিশ্বাসযোগ্য রক্ষা উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বুধবার আরবিআই-এর গভর্নর হিসেবে দায়িত্বগ্রহণ করার পর এমনই জানালেন শক্তিকান্ত দাস।
মঙ্গলবার আরবিআই-এর গভর্নর হিসেবে তাঁর নাম মনোনীত করে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। উর্জিত প্যাটেলে স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বুধবার দায়িত্বভার গ্রহণ করার পর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মূল্যবোধ, পেশাদারিত্ব, স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা রক্ষা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আরবিআই-এর সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ভারতের অর্থনীতির স্বার্থে সবার সঙ্গে মিলে নিজের সাধ্য মতো কাজ করব। আরবিআই এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, দুই তরফের সম্পর্ক ভাল না খারাপ তা আমি জানি না। কিন্তু কোনও সিদ্ধান্তের গ্রহণের আগে আমাদেরও মতামত নিতে হবে। সরকার এবং আরবিআই-এর মধ্যে আলোচনা হওয়াটা প্রয়োজন। সরকার দেশ, অর্থনীতি এবং বৃহদ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বর্তমান ব্যাঙ্কিং ব্যবস্থার সম্পর্কে বলতে গিয়ে শক্তিকান্ত দাস বলেন, বর্তমান সময়ে ব্যাঙ্কিং পরিষেবা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। এর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করাটা একান্ত ভাবে জরুরি। এর জন্য বিভিন্ন ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে আলোচনায় বসব। দেশের অর্থনীতিতে গুরুত্ব ভূমিকা পালন করে ব্যাঙ্কিং পরিষেবা।
মুদ্রাস্ফীতি নিয়ে বলতে গিয়ে শক্তিকান্ত দাস বলেন, মুদ্রাস্ফীতির অবস্থা এখন স্থিতিশীল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top