News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল-সহ একাধিক দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি লোকসভার অধিবেশন
Image

রাফাল-সহ একাধিক দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি লোকসভার অধিবেশন

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): বিরোধীদের হট্টগোলের জেরে ফের মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। বৃহস্পতিবার কক্ষের ওয়েলে নেমে চিৎকার করে স্লোগান দিতে থাকে কংগ্রেস, টিডিপি এবং এআইএডিএমকে-র সাংসদেরা। রাফাল চুক্তিতে অনিয়মের অভিযোগ তুলে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবিতে সরব হয় কংগ্রেস সাংসদেরা। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে ওয়েলে নেমে স্লোগান দিতে থাকে তেলেগু দেশম পার্টির সাংসদেরা। পাশাপাশি তামিলনাডুর ব-দ্বীপে কৃষকদের প্রতি অন্যায়ে সরব হন এআইএডিএমকে। বুধবারের মতো বৃহস্পতিবারেও অধ্যক্ষা সুমিত্রা মহাজন বিরোধী দলগুলির সাংসদের শান্ত হতে বলেন। অধিবেশনের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য সাংসদদের শান্ত হতে বলেন অধ্যক্ষা। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন সুমিত্রা মহাজন।

অন্যদিকে, বিজেপির জোটসঙ্গী শিবসেনা বুধবারের পর বৃহস্পতিবারেও অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের দাবিতে সরব হন। শিবসেনা সাংসদেরা স্লোগান দিতে থাকেন প্রত্যেক হিন্দুর একটাই দাবি আগে মন্দির পরে সরকার। জিরো আওয়ারে শিবসেনা সাংসদ আনন্দরাও ভিথবা আদসুল বলেন, বিগত সাড়ে চার বছর ধরে গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় রয়েছে সরকার। কিন্তু রাম মন্দির নিয়ে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top