News Flash

  • Home
  • Uncategorized
  • ওদলাবাড়িতে লাইনচ্যুত হল দিনহাটা–শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন, হতাহতের খবর নেই
Image

ওদলাবাড়িতে লাইনচ্যুত হল দিনহাটা–শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন, হতাহতের খবর নেই

শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর (‌হি.‌স)‌:‌ বাগরাকোট ও ওদলাবাড়ি স্টেশনের মাঝে লাইনচ্যুত হল দিনহাটা-শিলিগুড়ি জংশন ডিএমইউ প্যাসেঞ্জার। ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। জানা গেছে, এদিন সকালে ৭৫৭১৫ আপ দিনহাটা-শিলিগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার শিলিগুড়ি আসার পথে ডুয়ার্সের ঘিস নদীর ওপর দিয়ে আসছিল। সেইসময় ব্রিজের ৪১ নম্বর পিলারের কাছে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

সূত্রে খবর, বুধবার রাত থেকে এই ব্রিজে কাজ শুরু হয়েছে। ব্রিজের ওপর দিয়ে যদি ট্রেনটি দ্রুতগতিতে চলতো তবে বড় ধরণের বিপত্তির আশঙ্কা ছিল। তবে ধীর গতিতে চলার কারণে এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ট্রেনটি। ঘটনার পরই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে চলে যান। ডুয়ার্স রুটের অন্যান্য সবকটি ট্রেনের যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম চন্দ্রবীর রমন বলেন, ‘‌ঘটনার পরই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি রেসকিউ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লার ট্রেনগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।’‌

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top