News Flash

  • Home
  • Uncategorized
  • ভরাডুবির কারণ সন্ধানে দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক, উপস্থিত মোদী-শাহ-সহ শীর্ষ নেতৃত্ব
Image

ভরাডুবির কারণ সন্ধানে দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক, উপস্থিত মোদী-শাহ-সহ শীর্ষ নেতৃত্ব

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম-এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল ‘সেমি-ফাইনাল’-এর সমতুল্য| কিন্তু, পাঁচ রাজ্যের নির্বাচনেই খুব খারাপ ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| বিজেপিকে জোরালো ধাক্কা দিয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছে জাতীয় কংগ্রেস| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় কংগ্রেসের এই উত্থান রাজনৈতিক মহলকে রীতিমতো চমকে দিয়েছে| পাশাপাশি চিন্তা বাড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র|
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ভরাডুবির কারণ সন্ধান করতে বৃহস্পতিবার সকালে সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে সংসদীয় কমিটির বৈঠকে বসলেন শীর্ষ বিজেপি নেতৃত্ব| পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পাশাপাশি এদিনের সংসদীয় কমিটির বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের এজেন্ডাও নির্ধারিত হবে| বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, সুষমা স্বরাজ, প্রকাশ জাভড়েকর, কিরেণ রিজিজু প্রমুখ| সূত্রের খবর, দেশ জুড়ে বাড়তে থাকা কৃষি বিক্ষোভ অাঁচ করে কয়েক কোটি টাকার ঋণ মুকুব করা হতে পারে|
রাজনৈতিক মহলের মতে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে জোরালো ধাক্কা খাওয়ার পর স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির| দিল্লি দখলের সেমি-ফাইনালে কংগ্রেসের কাছে খুবই খারাপ ভাবে পরাজিত হয়েছে বিজেপি| রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস| অভূতপূর্ব এই সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব| আনন্দে মাতোয়ারা বিরোধীরাও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top