News Flash

  • Home
  • Uncategorized
  • পুর ও নগরের ভোট পিছিয়ে ২৭শে অবহিত করা হয়নি, চটেছে বামেরা
Image

পুর ও নগরের ভোট পিছিয়ে ২৭শে অবহিত করা হয়নি, চটেছে বামেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ নগর সংস্থার উপনির্বাচন পিছিয়েছে৷ নয়া নির্ঘন্ট অনুযায়ী ২২ ডিসেম্বরের পরিবর্তে ভোট হবে ২৭ ডিসেম্বর৷ তেমনি ২৬ ডিসেম্বরের পরিবর্তে গণনা হবে ২৮ ডিসেম্বর৷ তাতে, ভীষণ চটেছে বামফ্রন্ট৷ কারণ, রাজ্য নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর ভোটের তারিখ পরিবর্তনের গেজেট নোটিফিকেশন জারি করলেও ১২ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে এ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি পাঠায়নি৷ এমনকি, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ভোটের দিনক্ষণ পরিবর্তন নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি৷ তাই, রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করে বামফ্রন্টের বক্তব্য, এই সিদ্ধান্তে গণতান্ত্রিক রীতিনীতি ভঙ্গ হয়েছে৷
ধারণা করা হচ্ছে, অনুকূল ঠাকুরের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের জন্যই হয়তো নগর সংস্থার উপনির্বাচন পিছিয়েছে৷ কারণ, বিধানসভার শীতকালীন অধিবেশনে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে ২২ ডিসেম্বর নগর সংস্থার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল৷ ১১ ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিন পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিজ্ঞপ্তি অনুসারে, ২২ ডিসেম্বর নগর সংস্থার উপনির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি উপনির্বাচনের সংশোধিত সূচিও ঘোষণা করেছে কমিশন৷ সংশোধিত সূচী অনুযায়ী ভোট হবে ২৭ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত৷ ভোট গণনা হবে ২৮ ডিসেম্বর৷ ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে৷ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ৩০ ডিসেম্বরের মধ্যেই পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ কমিশন এই সূচীতে কোন পরিবর্তন আনেনি৷ কারণ, পূর্বে ঘোষণা অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যেই পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছিল৷ সংশোধিত বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে৷
কমিশন ভোটের দিন পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করলেও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেয়নি৷ ১১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হলেও ২৪ ঘন্টা পর ১২ ডিসেম্বর প্রেস বিবৃতির মাধ্যমে ভোটের দিন বদলের ঘোষণা দিয়েছে কমিশন৷ কমিশনের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই চটে লাল হয়ে গিয়েছে বামফ্রন্ট৷
এক প্রেস বিবৃতিতে বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পুর ও নগর সংস্থাগুলোর ভোট গ্রহণের তারিখ ২২ ডিসেম্বর থেকে পিছিয়ে ২৭ ডিসেম্বর করা হয়েছে৷ কমিশনের এই সিদ্ধান্তে বিশ্ময় প্রকাশ করে বামফ্রন্ট বলেছে, রাজ্য নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর ভোটের তারিখ পরিবর্তনের গেজেট নোটিফিকেশন জারি করলেও ১২ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে এ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি পাঠানো হয়নি৷ এমনকি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা দেওয়া হয়নি৷ পরিবর্তিত সূচী অনুযায়ী ভোট গ্রহণের পরদিন ২৮ ডিসেম্বর ভোট গণনার তারিখ নির্ধারণ করা হয়েছে৷ বামফ্রন্ট এই সিদ্ধান্তকে বেনজির বলে কটাক্ষ করেছে৷
বামেদের বক্তব্য, যে কোন নির্বাচনেই ভোট গ্রহণের সময় কোন গোলযোগ ঘটলে পুনঃভোট নেওয়ার জন্য দু’এক দিন সময় রেখে গণনার তারিখ স্থির করা হয়ে থাকে৷ কিন্ত, নগর সংস্থাগুলির উপনির্বাচনে রাজ্য নির্বাচন কমিশন সেই সুযোগ রাখেনি৷ কি কারণে ভোটের তারিখ পরিবর্তন করা হল তাও জানানো হয়নি, উষ্মা প্রকাশ করে বলেছে বামফ্রন্ট৷
বামেদের বক্তব্য, ভোটের তারিখ নির্ধারণের ক্ষমতা রাজ্য নির্বাচন কমিশনের হলেও নির্বাচন হোক বা উপনির্বাচন, ভোটের আগে কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠক ডেকে পরামর্শ করাই রীতি৷ কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন উপনির্বাচনের সূচী ঘোষণার আগে যেমন এ রীতি মানেনি, তেমনি ভোটের তারিখ পরিবর্তনের ক্ষেত্রেও কোন সর্বদলীয় বৈঠক ডাকেনি৷ কমিশনকে নিশানা করে বামফ্রন্ট বলেছে, নির্বাচন একটি গনতান্ত্রিক প্রক্রিয়া৷ কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন নিজেই গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে৷ বামেদের বক্তব্য, ২৭ ডিসেম্বর ঐতিহাসিক জনশিক্ষা দিবস৷ ১৯৪৫ সাল থেকে ত্রিপুরায় সভা-সমাবেশ ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়ে আসছে৷ কিন্তু, উপনির্বাচনের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন এটা বিবেচনায় নেয়নি৷ তাই, বামফ্রন্ট রাজ্য নির্বাচন কমিশনের গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top