News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭ এ পড়লেন যুবরাজ সিং, জন্মদিনে যুবিকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা
Image

৩৭ এ পড়লেন যুবরাজ সিং, জন্মদিনে যুবিকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা

মুম্বই, ১২ ডিসেম্বর (হি.স.) : বুধবার ৩৭ এ পড়লেন যুবরাজ সিং। জন্মদিনে যুবিকে শুভেচ্ছা জানিয়েছেন একসময়ের সতীর্থরা । জন্মদিনটা স্ত্রী হ্যাজেল কিচ এবং প্রাক্তন সতীর্থ জাহির খানের সঙ্গে কাটান যুবি।
বুধবার ছিল টিম ইন্ডিয়ার অলরাউন্ডার যুবরাজ সিংয়ের জন্মদিন । এদিন ৩৭ এ পা দিলেন যুবরাজ। জন্মদিনে যুবিকে শুভেচ্ছা জানিয়ে । শচীন তেন্ডুলকার বলেছেন, ‘জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি লড়াই করেছো। তোমায় জন্মদিনের শুভেচ্ছা।’ বীরেন্দ্র শেহবাগ বলেছেন, ‘বোলারদের উড়িয়ে দিয়েছে। রোগকে উড়িয়ে দিয়েছে। জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয়েছে যুবরাজ। রইল জন্মদিনের প্রচুর শুভেচ্ছা।’ মহম্মদ কাইফ বলেছেন, ‘জীবনকে উপভোগ করো। সবাইকে আনন্দ দিয়ে যাও।’ চেতেশ্বর পূজারার কথায়, ‘শুভ জন্মদিন যুবি। তোমার জীবন আনন্দে ভরে উঠুক।’ ভারতীয় ক্রিকেট বোর্ডও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে যুবিকে। বিসিসিআই টুইট করেছে, ‘২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ। টি২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান। টিম ইন্ডিয়ার অলরাউন্ডার যুবরাজ সিংকে অভিনন্দন।’ আইসিসি শুভেচ্ছাবার্তায় বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১১,৭৭৮ রান। ১৪৮ উইকেট। ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। টি২০ ক্রিকেটে ১২ বলে অর্ধশতরানের রেকর্ড। শুভ জন্মদিন যুবি।’
জন্মদিনটা স্ত্রী হ্যাজেল কিচ এবং প্রাক্তন সতীর্থ জাহির খানের সঙ্গে কাটালেন যুবি। ছিলেন জাহিরের স্ত্রী সাগরিকা ঘাটকেও। জন্মদিনের পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যুবি। যেখানে দেখা যাচ্ছে তিনি কেক কাটছেন। অপর ছবিতে দেখা যাচ্ছে যুবরাজের মুখে কেক মাখিয়ে দিচ্ছেন জাহির।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top