News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম দিল্লির কাঠের আসবাবের দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
Image

পশ্চিম দিল্লির কাঠের আসবাবের দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : কাঠের আসবাবের দোকানে বিধ্বংসী আগুন। বুধবার দুপুর ২টো ৩০মিনিট নাগাদ পশ্চিম দিল্লির কীর্তি নগরের একটি আসবাবের দোকানে বিধ্বংসী আগুন লাগে। দোকানের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ বাসিন্দাদের তৎপরতায় দমকলকে খবর দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
টানা কয়েক ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। দমকলের তরফ থেকে জানানো হয়েছে, দোকানের একতলায় প্রথমে আগুন লাগে। দেখতে দেখতে তা ছড়িয়ে যায় তিন তলা পর্যন্ত। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও কয়েক লক্ষ টাকার কাঠের আসবাব ভস্মীভূত হয়ে গিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top