News Flash

  • Home
  • Uncategorized
  • এবার আমি মুক্ত, রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে জানালেন শিবরাজ
Image

এবার আমি মুক্ত, রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে জানালেন শিবরাজ

ভোপাল, ১২ ডিসেম্বর (হি.স.): হাড্ডাহড্ডি লড়াই সত্ত্বেও, মধ্যপ্রদেশে শেষ হাসি হাসল জাতীয় কংগ্রেসই| জোর টক্কর শেষে মধ্যপ্রদেশে বিজেপি জয়ী হয়েছে ১০৯টি আসনে| ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনে পিছিয়ে, মধ্যপ্রদেশে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| বহুজন সমাজ পার্টি দু’টি আসনে জয়ী হয়েছে| সমাজবাদী পার্টির ঝুলিতে একটি আসন এবং অন্যান্যরা জয়ী হয়েছে ৫টি আসনে| ১১৪টি আসনে জয়ী হলেও, মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসন পিছিয়ে জাতীয় কংগ্রেস| এমতাবস্থায় মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| আর তাই মধ্যপ্রদেশে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে গেল জাতীয় কংগ্রেস|
এরই মাঝে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শিবরাজ সিং চৌহান| এদিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর শিবরাজ জানিয়েছেন, ‘আমি এবার মুক্ত| রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছি| পরাজয়ের সম্পূর্ণ দায়ভার আমারই| কমলনাথ জিকে আমি অভিনন্দন জানিয়েছি|’ রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার প্রাক্কালে শিবরাজ জানিয়েছিলেন, ‘আমরা সংখ্যাধিক্য পাইনি| সরকার গঠনের দাবি করবো না|’
মঙ্গলবার সকাল আটটা থেকে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়| হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোটা দিনই বিজেপির থেকে অনেকটা এগিয়ে ছিল কংগ্রেস| বিজেপি অবশ্য জোর টক্কর দিয়েছে| তা সত্ত্বেও, শেষ হাসি হাসল কংগ্রেস নেতৃত্বই| মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| শুধু মধ্যপ্রদেশ নয়, হিন্দি বলয়ের অপর দুই রাজ্য রাজস্থান এবং ছত্তিশগড়ও বিজেপির হাতছাড়া হল| ক্ষমতায় এল কংগ্রেস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top