News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে সরব কংগ্রেস, হই হট্টগোলের জেরে মুলতুবি লোকসভা
Image

রাফাল নিয়ে সরব কংগ্রেস, হই হট্টগোলের জেরে মুলতুবি লোকসভা

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : রাফাল ইস্যুতে উত্তাল সংসদ। বিরোধীদের হই হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গেল অধিবেশন।
বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে রাফাল দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটির দাবি করতে থাকে কংগ্রেস সংসাদ সুস্মিতা দেব, সুনীল ঝাখর এবং রাজীব সাটাভ। সংসদের ওয়েলে নেমে চিৎকার করে স্লোগান দিতে থাকেন তারা। কংগ্রেসের এই দাবিকে সমর্থন জানায় তেলেগু দেশম পার্টি (টিডিপি)। বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা মুলতুবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষা সুমিত্রা মহাজন।
অন্যদিকে, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের দাবিতে সরব হন বিজেপির জোট সঙ্গী শিবসেনা। গোলায় প্লেকার্ড ঝুলিয়ে শিবসেনা সংসদেরা স্লোগান দিতে থাকেন, ‘সব হিন্দুদের এটাই ইচ্ছা আগে মন্দির পরে সরকার।’ দুপুর ১২টা নাগাদ যখন অধিবেশন পুনরায় শুরু হয় তখন লোকসভার ওয়েলে নেমে একই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন শিবসেনার সংসদেরা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব হয় তেলেগু দেশম পার্টি (টিডিপি) সাংসদেরা। তারাও ওয়েলে নেমে স্লোগান দিতে থাকে। পরে বাধ্য হয়েই অধিবেশন মুলতুবি করে দেন সুমিত্রা মহাজন।
এদিন অধিবেশনের শুরুতে প্রয়াত রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। প্রয়াত এন ডি তিওয়ারি, গুরুদাস কামাত, মদনলাল খুরানা, সি কে জাফর শরিফদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মুলতুবি হওয়ার আগে বাধ নিরাপত্তা বিল ২০১৮ লোকসভা পেশ করা হয়। এই বিলের বিরোধিতা করে বিজু জনতা দল নেতা বি মাহতাব। যদিও বিজু জনতা দলের এই দাবি খারিজ করে দেয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন রাম মেঘাবল। তিনি বলেন পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই বিলটি পাশ করেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top