News Flash

  • Home
  • Uncategorized
  • অশোল গেহলটকে মুখ্যমন্ত্রী করাই হবে সঠিক সিদ্ধান্ত, দাবি নির্দল প্রার্থী রামকেশ মীনার

অশোল গেহলটকে মুখ্যমন্ত্রী করাই হবে সঠিক সিদ্ধান্ত, দাবি নির্দল প্রার্থী রামকেশ মীনার

জয়পুর, ১২ ডিসেম্বর (হি.স.): বুথ ফেরত সমীক্ষা থেকেই আভাস পাওয়া গিয়েছিল| বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতই বাস্তব প্রমাণিত হল| বসুন্ধরা রাজে-কে সরিয়ে মরুরাজ্য রাজস্থানে সরকার গড়তে চলেছে জাতীয় কংগ্রেস| তবে, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা এখনও জানা যায়নি| মরুরাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অশোক গেহলট এবং শচিন পাইলট| কংগ্রেস হাইকম্যান্ডাই ঠিক করবে, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন?
তবে, রাজস্থানের গঙ্গাপুর আসন থেকে জয়ী নির্দল প্রার্থী রামকেশ মীনার ইচ্ছে, অশোক গেহলটকেই রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী করা হোক| বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাপুর আসন থেকে জয়ী নির্দল প্রার্থী রামকেশ মীনা জানিয়েছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত কংগ্রেস হাইকম্যান্ডের| অশোক গেহলটকে যদি মুখ্যমন্ত্রী করা হয়, সেটাই হবে সঠিক সিদ্ধান্ত|’
কৃষক অসন্তোষ, জাতপাতের রাজনীতিতে বসুন্ধরার কিছু সিদ্ধান্ত, সংখ্যালঘুদের পাশে না পাওয়া, পাঁচ বছরে উন্নয়নের অভাব-এ সবই ছিল এবারের নির্বাচনী ইস্যু| ২০১৩ সালে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৬৩টি আসন জিতে রাজস্থানকে বিরোধী শূন্য করে দিয়েছিল বিজেপি| কিন্তু, এবারের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির| ২০০টি আসনের মধ্যে এবারের বিধানসভা নির্বাচনে ১৯৯টি আসনে ভোট হয়েছে| মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হওয়ার পরই বাস্তব চিত্র প্রকাশ্যে আসতে শুরু করে| ১৯৯টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে, বিজেপির ঝুলিতে ৭৩টি আসন, বহুজন সমাজ পার্টি জয়ী হয়েছে ৬টি আসনে এবং অন্যান্যরা ২১টি আসনে জয়লাভ করেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top