News Flash

  • Home
  • Uncategorized
  • তিন রাজ্য দখল করে বিজয়োল্লাস পিসিসির বিজেপির দাবি উত্তরপূর্বাঞ্চলে নিশ্চিহ্ণ কংগ্রেস
Image

তিন রাজ্য দখল করে বিজয়োল্লাস পিসিসির বিজেপির দাবি উত্তরপূর্বাঞ্চলে নিশ্চিহ্ণ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে তিন রাজ্যেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস৷ এই জয়ে দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও কংগ্রেস নেতা কর্মীরা উজ্জীবিত৷ আগরতলায় কংগ্রেস কর্মী সমর্থকরা রাজ্য কার্য্যালয়ের সামনে বিজয়োল্লাস প্রদর্শন করেছে৷ সেখানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিহনা সহ দলের অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা৷
ফলাফল যখন মোটামুটিভাবে প্রকাশ্যে আসে তখন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জয়ের আনন্দে মেতে উঠেছে কর্মী সমর্থকরা৷ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ অন্যান্যদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেবার পাঁশাপাশি তাঁকে সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিকৃতিতে লাড্ডু খাইয়ে দিতেও দেখা গিয়েছে৷ পরে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা বলেন, বিজেপি মুক্ত হতে শুরু করেছে দেশ৷ এখনও পর্যন্ত যতগুলি উপনির্বাচন হয়েছে তাতে বেশীরভাগ ক্ষেত্রেই জয় পায়নি বিজেপি৷ এই ধারবাহিকতা আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত চলতে থাকবে বলে তাঁর দাবি৷ তিনি আশাবাদী আগামী লোকসভা নির্বাচনে সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর হাত ধরেই কংগ্রেস জোট সরকার গঠিত হবে দেশে৷
বীরজিৎবাবুর স্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতোদিন৷ মানুষ এখন সবই টের পেতে শুরু করেছে৷ যোগ্য জবাব দিয়েছে মানুষ৷ এরাজ্যের অবস্থাও ঠিক একই রকম বলে তাঁর দাবি৷ ফলাফলে খুশি বীরজিৎবাবু বললেন, এর প্রভাব রাজ্যেও পড়বে৷ এমনকী আগামী ২২ ডিসেম্বর পুর সংস্থা এবং নগর পঞ্চায়েতের ভোটের যে৪৯টি আসনে তারা প্রার্থী দিয়েছে, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে তাদের প্রার্থীরাই জিতবে৷ ভোট ইস্যুতে কী জাতীয়, কী রাজ্য কোনও ক্ষেত্রেই মুখ খুললেন না তিনি৷ বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্ত মতো চলে আর বেশী দূর এগোননি তিনি৷
শাসক বিজেপি বলছে, ১৯টি রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি৷ এখন তিনটি কমে যাওয়ায় ১৬তে এসে ঠেকেছে৷ এই হিসেব ধরেও যদি বলা হয়, তবে দেশের অধিকাংশ রাজ্যে এখনও বিজেপি৷ লোকসভা নির্বাচনে স্বাভাবিক নিয়মেই জিতবে বিজেপি, এমনই দাবি করলেন বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানকে বাদ দিলেও তেলেঙ্গানা, এমনকি উত্তর পূর্বের মিজোরাম পর্যন্ত ক্ষমতা দখল করা এখন বিজেপির কাছে শুধুমাত্র স্বপ্ণ ছাড়া আর কিছুই নয়৷ যদিও, এবিয়টিকে হাল্কা করে দেখছে বলে জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য৷ তিনি বলেন, আকস্মিক ঘটনা হলো কংগ্রেস মুক্ত হলো গোটা উত্তর পূর্বাঞ্চল৷ সর্বশেষে রাজ্য হিসেবে মিজোরামে থাকলেও এখন সেটিও গিয়েছে৷ ফলাফল যতোই খারাপ হোক না কেন এখনই ময়দান থেকে সরে দাঁড়াচ্ছে না শাসক দল বিজেপি৷ তিনি বলেন, কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে আমরা সর্বদাই প্রস্তুত৷ পাঁচ রাজ্যের ফলাফলে রাজ্যের কিংবা আসন্ন লোকসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেই বিশ্বাস রাখলেন বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য৷
অন্যদিকে, সিপিএম রাজ্য কমিটির পক্ষে বিজন ধর বলেন, পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের প্রভাব আগামীদিনে সবগুলি নির্বাচনে পড়বে৷
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যেমন উজ্জীবিত তেমনই দলের সমস্ত স্তরের কর্মী সমর্থকরাও উজ্জীবিত৷ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ভালো ফলের প্রেক্ষিতে ত্রিপুরাতে দল আগামীদিনে ঘুরে দাঁড়াবে বলে রাজনৈতিক মহল মনে করছে৷ এই পাঁচ রাজ্যের ফলাফল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ও কর্মী সমর্থকদের অনেকটাই অক্সিজেন যোগাবে বলে তথ্যভিজ্ঞ মহলের দাবি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top