News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষ চাইনা আমরা ঃ জগদীশ, জাতীয় সড়ক অবরোধ আন্দোলনে শত শত আইএনপিটি নেতা কর্মী গ্রেপ্তার
Image

সংঘর্ষ চাইনা আমরা ঃ জগদীশ, জাতীয় সড়ক অবরোধ আন্দোলনে শত শত আইএনপিটি নেতা কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ১০ ডিসেম্বর৷৷ প্রত্যাহার করে নেওয়া হল আএনপিটি’র সড়ক অবরোধ কর্মসূচি৷ সোমবার ভোর ৬টা থেকে আইএনপিটি’র কর্মীরা বড়মুড়ায় খামতিংবাড়ির সামনে পথ অবরোধে বসেন৷ কিন্তু দুপুর পার হতে না হতেই দলের পক্ষ থেকে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ আইএনপিটি’র পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়ার কথা জানান দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ তিনি জানান, পুলিশ প্রশাসনের সাথে সংঘর্ষ চায় না দল৷ দল রাজ্যে কোনও অশান্তিও চায় না৷ তাই তারা রাজ্যের শান্তি বজায় রাখা এবং সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই এই পথ অবরোধ প্রত্যাহার করেছেন, জানান দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷
এদিকে, আজ দুপুরে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে বড়মুড়ায় ২৬১ জন আইএনপিটি কর্মীকে গ্রেপ্তার করেছ পুলিশ৷ জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা যথাক্রমে জগদীশ দেববর্মা, রঞ্জিত দেববর্মা, বুধু দেববর্মা প্রমুখ৷ পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ১২টায় আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গেছে, এই অবরোধে তেমন কোনও প্রভাব পড়েনি জনজীবনে৷ রাজ্যের জনজীবন ছিল স্বাভাবিক৷ রেল চলাচল ছিল স্বাভাবিক৷ সড়ক পথে দূরপাল্লার বাসগুলিও নিয়মিত যাতায়াত করেছে৷ ভারত সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিল করার দাবিতে আন্দোলনে বসেছিল ত্রিপুরা জনজাতি ভিত্তিক দল আইএনপিটি৷ তাদের দাবির সমর্থনে সোমবার অ— রাজ্যের সঙ্গে ত্রিপুরার সংযোগকারী একমাত্র জাতীয় সড়ক, রেলপথ এবং একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করা হয়৷ এদিন সকাল ৬টা থেকে পশিখচম জেলার অন্তর্গত বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় ৮ নং জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা৷ পাশাপাশি রেলপথ এবং পশ্চিম জেলার অন্তর্গত হেজামারা এলাকায় আগরতলা-খোয়াই সড়ক অবরোধ করেন৷ এদিকে ভোররাত থেকে গাড়িতে করে দলের সমর্থকরা আগরতলা শহর থেকে প্রায় ৩৩ কিমি দূরে খামতিংবাড়ি এলাকায় জড়ো হতে থাকেন৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলের কর্মী-সমর্থকদের সংখ্যাও বাড়তে থাকে৷
এদিকে অবরোধকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এরজন্য প্রচুর সংখ্যক পুলিশ কর্মী এবং আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল৷ নিরাপত্তা কর্মীরা প্রথমে তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করেন৷ কিন্তু তাঁরা রাস্তা ঘিরে রাখেন৷ এর জেরে প্রথম দিকে আগরতলা থেকে রাজ্যের উত্তর প্রান্তের জেলাসহ বহির্রাজ্য গামী যানবাহন বন্ধ হয়ে যায়৷ দলের সাধারণ সম্পাদক জগদীশখ দেববর্মা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে অবরোধের ডাক দিয়েছিলেন৷ যদি সরকার তাদের দাবি না মানে তবে তাঁরা আরও কঠোর আন্দোলন করবেন৷ তবে কী ধরনের আন্দোলন হবে তা তিনি খুলে বলেননি৷ শুধু বলেন, পরিস্থিতির উপর নির্ভর করবে তাঁদের আন্দোলনের ধরণ৷ অবরোধকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top