News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় টিআরএস-এর জয়জয়কার, বড়সড় ধাক্কা খেল বিজেপি
Image

তেলেঙ্গানায় টিআরএস-এর জয়জয়কার, বড়সড় ধাক্কা খেল বিজেপি

হায়দরাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এবারও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র জয়জয়কার| তেলেঙ্গানার ১১৯টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৯০টি আসনে এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)| কংগ্রেস এগিয়ে রয়েছে ১৬টি আসনে| অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন (এআইএমআইএম) এগিয়ে রয়েছে ৫টি আসনে, বিজেপি মাত্র একটি আসনে এবং অন্যান্যরা তিনটি আসনে এগিয়ে রয়েছে|

বুথ ফেরত সমীক্ষায় আভাস দিয়েছিল, তেলেঙ্গানায় পুনরায় সরকার গড়তে চলেছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি| তবে, দক্ষিণ ভারতের এই রাজ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি| কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম তেলেঙ্গানায় কতটা অগ্রসর হতে পারে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের| এদিকে, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এই ফলাফল মেনে নিতে পারছেন না তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এন উত্তম কুমার রেড্ডি| তাঁর মতে, ‘এই ফলাফল নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে| আমাদের আশঙ্কা ইভিএম গুলিতে কারচুপি করা হয়েছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top