News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রমণ সিং
Image

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রমণ সিং

রায়পুর, ১১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জনাদেশকে স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রমণ সিং। রাজ্যপাল আনন্দী বেন প্যাটেলের হাতে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি।

মঙ্গলবার ইস্তফার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমণ সিং বলেন, বিজেপির পরাজয়ের নৈতিক দায়িত্ব আমি নিলাম। রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি। দল যখন জেতে তার কৃতিত্ব আমাকে দেওয়া হয়। ঠিক একই ভাবে যখন দল হারে তার দায় আমার নেওয়া উচিত। বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও রকম সম্পর্ক নেই। পরাজয়ের অনেকগুলি কারণ রয়েছে। কিন্তু আজ সে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই না। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত নিজের জনগণের সেবায় নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। জনগণের রায়কে আমি সম্মান জানাই। বিরোধী নেতা হিসেবে নতুন ভূমিকা সমান দায়িত্ব সহকারে পালন করব।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর এবং ২০ নভেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ছত্তিশগড়ে| বিক্ষিপ্ত কিছু অপ্রীতিকর ঘটনার মধ্যেই শতাংশের নিরিখে ভোট পড়েছিল ৭৬.৬০ শতাংশ| মঙ্গলবার সকাল আটটা থেকে ছত্তিশগড়ের ৯০টি আসনের ভোটগণনা শুরু হয়েছে| এখনও পর্যন্ত যা ফলাফল তাতে ৯০টি বিধানসভা আসনের ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৫টি আসনে, বিজেপি এগিয়ে ১৬টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ছয়টিতে। এখনও পর্যন্ত যা ফলাফল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে কংগ্রেস | ৯০টি আসনের ছত্তিশগড়ে ক্ষমতায় ছিল বিজেপি | সর্বশেষ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে ৪৯টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, কংগ্রেসের ঝুলিতে ছিল -৩৯, বহুজন সমাজ পার্টি এবং নির্দল প্রার্থী জয়ী হয়েছিল যথাক্রমে ১টি করে আসনে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top