News Flash

  • Home
  • Uncategorized
  • নিউ ভানু টিম্বারের বহুতল নির্মাণে লেনদেনের অভিযোগ, পুর নিগমের এএসও’র ঘাড়ে খড়গ
Image

নিউ ভানু টিম্বারের বহুতল নির্মাণে লেনদেনের অভিযোগ, পুর নিগমের এএসও’র ঘাড়ে খড়গ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ বেআইনীভাবে পাকাবাড়ি নির্মাণের ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে আগরতলা পুর নিগমের এএসও মতিলাল সাহার বিরুদ্ধে৷ পুরনিগমের তরফ থেকে মতিলাল সাহাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে৷ সেই সাথে ঐ নির্মীয়মান বাড়িটি ভেঙে ফেলারও উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনিক ভাবে৷ সংবাদে প্রকাশ, রাজধানী আগরতলা শহরের নেতাজী চৌমুহনী সংলগ্ণ নিউ ভানু টিম্বারের নির্মীয়মান বাড়িতে সম্প্রতি এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়৷ এরপর থেকেই এই বিল্ডিং নির্মাণে ছাড়পত্রের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পুর নিগম৷ তদন্ত শুরু হয়৷ দেখা গিয়েছে পুর নিগমের এএসও মতিলাল সাহা এই বিল্ডিং নির্মাণের ছাড়পত্র দিয়েছিলেন৷ অভিযোগ উঠেছে বেআইনীভাবে এই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে নাকি মোটা অংকের টাকা লেনদেন হয়েছে৷ বিল্ডিং রুলস না মেনে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে৷ তাই এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পুর প্রশাসন৷ জানা গিয়েছে এএসও মতিলাল সাহাকে বরখাস্ত করার পরিকল্পনা নিচ্ছে নিগম৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বেশ কয়েকটি বহুতল নির্মাণ করা হয়েছে বেআইনীভাবে৷ এক্ষেত্রে প্রশাসনের একাংশ আধিকারীক দুর্নীতির আশ্রয় নিয়েছে৷ সবগুলি ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুলিশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top