নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও পালিত
হয়েছে মানবাধিকার দিবস। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর প্রজ্ঞা ভবনে। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। আলোচনাচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কি। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা মানবাধিকার কমিশনের সভাপতি কেজে সেনগুপ্ত, সম্পাদক টিকে চাকমা, সদস্য সমীর দাস প্রমুখ।এদিন, আলোচনাসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মানবাধিকার কী, এর উদ্দেশ্য এবং কোনও ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত হলে তাদের কী করা উচিত তা নিয়ে নানা মূল্যবান পরামর্শ দেন বক্তারা।
ত্রিপুরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















