News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে খাতা খুলল বিজেপি
Image

মিজোরামে খাতা খুলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ মিজোরামে বিজেপি’র খাতা খুলেছে৷ তুইচং বিধানসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বুদ্ধ ধন চাকমা৷ তাঁর প্রাপ্ত ভোট ১১৪১৯৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এমএনএফ প্রার্থী রসিক মোহন চাকমা পেয়েছেন ৯৮২৫টি ভোট৷

এদিকে, মিজোরামে বিজেপি’র ভোটের হারও বেড়েছে৷ ২০১৩ বিধানসভা নির্বাচনে বিজেপি’র প্রাপ্ত ভোটের হার ছিল ০৪ শতাংশ৷ সেই তুলনায় ২০১৮ বিধানসভা নির্বাচনে তা বেড়ে হয়েছে ৮ শতাংশ৷ গণনা এখনো সমাপ্ত হয়নি৷ তাই, ভোটের হার বিজেপি’র আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top