News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক বিরোধী মনোভাবের কারণেই হেরেছে বিজেপি : কংগ্রেস নেত্রী শুচি বিশ্বাস
Image

কৃষক বিরোধী মনোভাবের কারণেই হেরেছে বিজেপি : কংগ্রেস নেত্রী শুচি বিশ্বাস

লখনৌ, ১১ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার চলছে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গণনায় কংগ্রেসের জয়ের সম্ভাবনায় প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশ কংগ্রেস পার্টির মুখপাত্র শুচি বিশ্বাস। তাঁর মতে, মাও লিনচিং, মান্দসৌর, কাঠুয়া, উন্নাও, বুলন্দশহরের ঘটনার জবাব দিয়েছে দেশবাসী। বিজেপির কৃষক বিরোধী মনোভাবও তাদের এই হারের কারণ।

উত্তরপ্রদেশ কংগ্রেস পার্টির মুখপাত্র শুচি বিশ্বাস বলেন, “আলি না বজরংবলী, নিজাম, দলিত, হনুমান, ধর্মের মত বিষয় দিয়ে দেশের মানুষকে বিপথে চালিত করা যায় না। এটি রাহুল গান্ধীর জয় | যিনি প্রতিনিয়ত বিজেপির নিরঙ্কুশ শাসনের বিরুদ্ধে লড়ছেন। মানুষ যেভাবে কংগ্রেসের সিদ্ধান্ত এবং মূল্যের ওপর আস্থা রেখেছেন যেকোনও প্রকারে লোকতন্ত্রের এই স্তম্ভকে রক্ষা করবে কংগ্রেস। গণতন্ত্রের স্বার্থে এবং মূল্য রক্ষার্থে কংগ্রেস বদ্ধপরিকর।” রাহুল গান্ধীর নেতৃত্বে ২০১৯ -এ আরও দৃঢ়ভাবে কেন্দ্রে সরকার গঠনের জন্যে লড়বে কংগ্রেস | এদিন এমনটাই দাবি করেন কংগ্রেস নেত্রী শুচি বিশ্বাস।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top