News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকরায়ে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ গ্রেফতার এক
Image

ফটিকরায়ে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ফটিকরায়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে উদ্ধারকৃত মৃত যুবকের নাম বিপ্লব মালাকার৷ জানা গেছে, মৃতদেহ দেখতে পেয়ে সাধারণ মানুষ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিক তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করতে হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিপ্লবের পরিবারের সদস্যরা। জানা গেছে, বিপ্লবের খুনের পেছনে তার বন্ধুর হাত আছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লবের বন্ধু বিশাল মালাকারকে গ্রেফতার করেছে। জানা গেছে, পুলিশ বিশালকে টানা জিজ্ঞাসাবাদ করছে। তবে কী কারণে বিপ্লবকে খুন করা হয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর আসল সত্য বেরিয়ে আসবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top