News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত পিএমও-র পিআরও জগদীশ ঠক্কর, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

প্রয়াত পিএমও-র পিআরও জগদীশ ঠক্কর, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জগদীশ ঠক্কর। শারীরিক অসুস্থতাজনিত কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সয়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন ছিলেন পিআরও তথা প্রবীণ সাংবাদিক জগদীশ ঠক্কর। সোমবার এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পিএমও-র মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জগদীশ ঠক্কর-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পিএমও-র পিআরও শ্রী জগদীশ ঠক্কর-এর জীবনাবসানে ব্যথিত। জগদীশভাই একজন প্রবীণ সাংবাদিক ছিলেন এবং গুজরাট ও দিল্লিতে তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সরল এবং খুবই ভালো হৃদয়ের মানুষ হিসেবেই তিনি পরিচিত ছিলেন।’ আক্ষেপের শুরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘একজন অসাধারণ ব্যক্তিকে আমরা হারালাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top