News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের পিটিশন খারিজ করে দিল আদালত
Image

জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের পিটিশন খারিজ করে দিল আদালত

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন প্রাক্তন বিধায়ক গগন ভগত। সোমবার সেই পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কাউলের ডিভিশন বেঞ্চ পিটিশন খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যপালের এই সিদ্ধান্তে কোনও প্রকার হস্তক্ষেপ করবে না আদালত। এই পিটিশনের কোনও যোগ্যতা নেই।
নিজের পিটিশনে গগন ভগত লিখেছিলেন ‘অযৌক্তিক এবং বেআইনি’ ভাবে রাজ্যপাল সত্যপাল মালিক বিধানসভা ভেঙে দেন। সুপ্রিম কোর্টের কাছে তিনি আর্জি জানিয়েছিল যাতে আদালত রাজ্যপালের এই সিদ্ধান্তকে খারিজ করে দেন এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিরোধীদের সুযোগ করে দেন
প্রসঙ্গত, ২১ নভেম্বর বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক। অন্যদিকে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে সরকার গড়ার প্রস্তাব দেওয়ার আগে বিধানসভা ভেঙে দেন তিনি। আগামী বছর বিধানসভা নির্বাচন হবে জম্মু ও কাশ্মীরে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top