নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বাগ্রে দেশের মহিলাদেরকে স্বশক্তিকরণ করতে হবে৷ সেজন্য দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে সকল প্রকল্প চালু করেছেন তার অধিকাংশ প্রকল্পই মহিলাদের কথা চিন্তা করেই চালু করা হয়েছে৷ মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমেই প্রধানমন্ত্রী দেশকে আগামী ২০৩০ সালের মধ্যে নতুন দিশা দিতে চাইছেন৷ আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৬৪তম জাতীয় সুকল গেমস্-এর অনূধর্ব ১৭ বালিকা ফুটবল প্রতিযোগিতার সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, মহিলাদের স্বশকিঞ্চস্তকরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ দেশের প্রধানমন্ত্রী মহিলাদের শুধু খেলাধূলাতেই নয় সর্বক্ষেত্রেই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন৷ কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা বিদেশমন্ত্রী হিসাবে সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নির্মলা সীতারমন এবং লোকসভার অধ্যক্ষ হিসাবে সুমিত্রা মহাজন সুনািমের সঙ্গে কাজ করে দেশকে গর্বিত করছেন৷ শুধু তাই নয় আমাদের রাজ্যেরগর্ব মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকারও সারা বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন৷ এছাড়াও আজ এখানে রাজ্যে ৪ জন কৃতি মহিলা খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়েছে যারা
তাদের ক্রীড়া শৈলীর মাধ্যমে রাজ্যসহ দেশের নাম উজ্জ্বল করেছে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে এই প্রথম জাতীয় সুকল গেমস্-এর অনূধর্ব ১৭ বালিকা ফুটবল প্রতিযোগিতার আসর হচ্ছে যা রাজ্যের জন্য খুবই আনন্দের বিষয়৷ এই প্রতিযোগিতায় দেশের ২৩টি রাজ্যের অংশগ্রহণকারী বালিকা ফুটবলারদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং আশা প্রকাশকরেন তারা যাতে তাদের নিজ রাজ্যের পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করতে পারে৷
অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যে এখন খেলাধূলার সুষ্ঠ বাতাবরণ তৈরি হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীও চান রাজ্য খেলাধূলায় এগিয়ে যাক৷ সে লক্ষ্যকে সামনে রেখেই ভবিষ্যতে রাজ্যে জাতীয় গেমস্-এর মতো বড় আসর করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করার কাজ করবে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রাজ্য খেলাধূলায় অনেক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী৷ জাতীয় সুকল গেমস্-এর এই আসরকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে দিয়েছি৷ শুধু তাই নয় গত কিছু দিন আগে রাজ্য সরকার উত্তর-পূর্বাঞ্চল যুব উৎসব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত করেছে৷ ৬৪তম জাতীয় সুকল গেমস্ অনুধর্ব-১৭ বালিকা ফুটবল প্রতিযোগিতাটি রাজ্যের জন্য গৌরবময় অধ্যায় বলেও উল্লেখ করেন মন্ত্রী শ্রীদেব৷
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা স্পোর্টস সুকল বোর্ডের পতাকা উত্তোলন করেন৷ এছাড়া রাজ্যের ৪ জন কৃতি মহিলা ফুটবলার গুলটি চৌধুরী, মাম্পি ভৌমিক, লাক্ষিতা রিয়াং এবং রুমা দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাদের হাতে স্মারক উপহার তুলে দেন৷ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় ত্রিপুরা এবং আইবিএসএসও৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রতন সাহা প্রমুখ৷
মহিলাদের স্বশক্তিকরণ করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…























