News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে এফসিআই
Image

ত্রিপুরার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে এফসিআই

ভারত সরকারের সংস্থা ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) এই প্রথম এ বছর ত্রিপুরা থেকে ধান কিনবে। আগামী ১৫ ডিসেম্বর রাজ্যের ধলাই জেলার অন্তর্গত কমলপুর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এফসিআই-এর কর্মকর্তারা ত্রিপুরা থেকে ধান কেনা শুরু করবেন। আগামী বছর ২০১৯ সলের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধান কেনার কাজ চলবে।
এফসিআই সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে। এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। তিনি নিজে উপস্থিত থেকে ধান কেনার সূচনা করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বছর ধানের ন্যূনতম সহায়কমূল্য নির্ধারণ করা হয়ছে প্রতি মন ৭০০ টাকা এবং প্রতি কুন্টাইল ১৭৫০ টাকা। এর ফলে চাষিরা ধানের ন্যায্য মূল্য পাবে এবং তাঁরা উপকৃত হবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদিত হয়। এই রবারের মূল্য বিভিন্ন সময় ওঠা-নামা করে। ফলে সব সময় চাষিরা সঠিক মূল্য পান না।
তাই ত্রিপুরা সরকারের তরফে ভারত সরকারের কাছে আবেদন জানানো হবে যে ধান-সহ অন্যান্য ফসলের মতো রবারের জন্যও ন্যূনতম সহায়কমূল্য নির্ধারণ করে দেওয়ায় এতে রবার চাষিরাও প্রকৃত মূল্য পাবেন। ত্রিপুরা সরকারও গরিব রবার চাষিদের আর্থিক সহায়তার জন্য কাজ করছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top