News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও কুমারঘাটে দুই যুবকের মৃতদেহ উদ্ধার, রহস্যজনক ভাবে নিখোঁজ কিশোর
Image

আগরতলা ও কুমারঘাটে দুই যুবকের মৃতদেহ উদ্ধার, রহস্যজনক ভাবে নিখোঁজ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুড়াইবাড়ি, ৮ ডিসেম্বর৷৷ জনৈক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে শুক্রবার রাতে৷ তবে কী কারণে যুবকের মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কিছু বলতে পারছে না৷ তবে এঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়ে গেছে৷ অচিরেই যুবকের রহস্যজনক মৃত্যু কারণ জানা যাবে৷ তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, যুবকের রহস্যজনক মৃত্যর পেছনে কোনও মানসিক অবসাদগ্রস্ত কোনও কারণ থাকতে পারে৷ শুধু তাই নয়, এই মৃত্যুর পেছনে পারিবারিক কোনওকারণ থাকতে পারে৷ তবে সবটাই অনুমান বলে পুলিশ জানিয়েছে৷ তবে এটি খুন না আত্মহত্যা তাও স্পষ্ট হয়নি৷
জানা গেছে, মৃত যুবক মিঠুন সাহার আজ থেকে দুই বছর আগে সামাজিকভাবে জয়নগর দশমীঘাট এলাকায় দেবশ্রী সাহার সাথে বিয়ে হয়৷ জানা গেছে, এক সময় মিঠুন ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালেও কর্মরত ছিলেন৷ এদিকে মিঠুনের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নানান প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কেউ কেউ মনে করছেন মিঠুনের মৃত্যু প্রচণ্ড মানসিক চাপ এবং অশান্তির জেরে হয়েছে৷ তবে পুলিশ এখনও মিঠুনের মৃত্যুর বিষয়ে সঠিক করত্রাণ বলতে পারেনি৷ পুলিশ জানিতেছে তারা তদন্ত শুরু করছে৷ খুব শীঘ্রই মিঠুনের মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে বলে পুলিশের অভিমত৷
এদিকে, শনিবার সকালে উনকোটি জেলার কুমারঘাট থানাধীন তরনীনগর এলাকার একটি গভীর জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে গিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ মৃত যুবকের নাম বিপ্লব মালাকার, বয়স ১৮ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় বাসিন্দা বিধান মালাকারের বাড়ি শুক্রবার কালী পূজোর আয়োজন ছিল৷ সেই পুজোতে বিধান মালাকারের ছেলে উত্তম মালাকার এবং বিশাল মালাকার শুক্রবার দুপুরে মূর্তি আনার নাম করে ডেকে নিয়ে যায় গ্রামের বিধূভূষন মালাকারের ছেলে বিপ্লবকে৷ বাড়ি থেকে বেরিয়ে রাত পর্যন্ত আর ফিরে আসিেন বিপ্লব৷ অনেক খুজোখুজির পরও তাকে খুজে পাওয়া যায়নি৷ পরে শনিবার সকালে উত্তর মালাকার তাদের বাড়ির পাশের জঙ্গলে বিপ্লবের দেহ পড়ে থাকতে দেখে বলে বিপ্লবের বাড়ির লোকজনেরা এমনটাই অভিযোগ করেন৷ মৃত বিপ্লবের মা সুনীকার৷ উনার অভিয়োগ খুন করা হয়েছে বিপ্লবকে৷ কিন্তু কেন এভাবে চলে যেত হল বিপ্লবকে? এ বিষয়ে কেউ কিছুই বলতে পারছেনা৷ ঘটনার পর ছুটে আসে পুলিশ এবং ডগ স্কোয়ার্ট৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ৷ গভীর জঙ্গলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধোয়াশায় খাকি উর্দীধারীরা৷ ঘটনায় সন্দেহ জনক ভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ তবে তদন্তের স্বার্থে তাদের নামধাম জানায়নি পুলিশ৷ এ বিষয়ে একটি মামলা হাতে নিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে বিপ্লব দেবের গাজা সন্ধানী পুলিশ৷ পুলিশ তদন্তে আদৌ কি বেরিয়ে আসে এটাই এখন দেখার৷ তবে মৃতের মা বাবা চাইছেন যদি খুন করা হয়ে থাকে তাদের ছেলেকে তবে পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদান করুক৷ আদৌ কি ন্যায় বিচার পাবে মৃত বিপ্লবের মা বাবা তা হয়তো বলতে পারবে রাজ্যের করিদকর্মা পুলিশই৷
অন্যদিকে, রাজধানী আগরতলায় ফের অপহরণের ঘটনা ঘটেছে৷ এঘটনায় উদ্বিগ্ণ আগরতলাবাসী৷ ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টা আগে খোদ ভিভিআইপি জোনে৷ অপহৃত কিশোরকে উদ্ধারে অভিযান চালিয়েছ পুলিশ৷ ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে৷ এখন পর্যন্ত পুলিশ অপহৃত কিশোরের কোন্য খোঁজ প ায়নি৷ এদিকে পুলিশের ভূমিকায় অপহৃতের পরিবারের লোকেরা মোটও সন্তুষ্ট নন৷ অপহৃত কিশোরের মা বাবা জানিয়েছেন, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ তাঁদের ছেলের কোনও খোঁজই দিতে পারছে না৷ তাঁদের মতে, পুলিশ তাঁদের দায়িত্ব পালনে গাফিলতি করছে৷ অপরদিকে এনসিসি থানার পুলিশ এবং জিবি ফাঁড়ির পুলিশ জানিয়েছে শনিবার রাত থেকে অপহৃত কিশোরের সন্ধানে তারা টানা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন৷ খুব শীঘ্রই তাঁরা অপহৃত কিশোরের সন্ধান পেয়ে যাবেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট অফিসাররা৷ জানা গেছে, পুলিশ শনিবারও অপহৃত যুবকের তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে৷ পুলিশের ধারণা এ ঘটনার সঙ্গে নেসা কারবারি এবং নেশা সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে৷
উল্লেখ্য, শুক্রবার রাতে গৌতম বেনাথ (১৪) নামে এক কিশোরকে একদল দুষৃকতিকারী অপহরণ করে নিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে ভিভিআইপি জোনে৷ অপহৃত কিশোরের বাড়ি অভয়নগর এলাকায়৷ গৌতম দেবনাথ অভয়নগর সুকলের ছাত্র৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top