News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত তিন
Image

গাড়ি দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত তিন

দেরাদুন, ৯ ডিসেম্বর (হি. স.) : উত্তরাখন্ডের দেরাদুনে রাজপুর থানার অন্তর্গত এলাকায় সাই মন্দিরের কাছে রবিবার ভোর চারটেয় একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। ঘটনায় গাড়োয়াল তেহরির দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম অনিল কুমার সিং (২৬) এবং নীরজ সিং (২০)। আহত আরও তিন। আহতদের দুন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর অনুসারে, মুসৌরি থেকে দেরাদুন আসছিল ইউ কে ০৭ বি ওয়াই ৬০৪৮ নম্বরের ওই গাড়ি। গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় রাজপুর থানা এলাকার সাই মন্দিরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। সাথে সাথে ছুটে আসেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়িটির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাদেরকে ১০৮জন লোকের সহযোগিতায় দুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন এদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এদের মধ্যে অনিল কুমার সিং (২৬) বহেরা গ্রামের চন্দ্র সিংয়ের পুত্র এবং নীরজ (২০) ঘনশালি তহসীলের শ্রীকোট গ্রামনিবাসী রূপ সিংয়ের পুত্র। নেহেরু কলোনির গণেশ বিহারের দর্শন সিংয়ের পুত্র রোহিত ওরফে চিনু (২১), শান্তি বিহারের গব্বর সিংয়ের পুত্র ঋষভ (১৯) এবং বাঞ্জারাওয়ালের রাজকমল নেগির কন্যা অদিতি নেগি (২১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top