News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষ বিরোধী আসনে বসিয়েছে তারপরও হুঁস ফিরেনি সিপিএমের, কটাক্ষ বিজেপির
Image

মানুষ বিরোধী আসনে বসিয়েছে তারপরও হুঁস ফিরেনি সিপিএমের, কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ বামেদের পক্ষ থেকে শাসক বিজেপির বিরুদ্ধে শুক্রবার যে অভিযোগগুলি আনা হয়েছে, শনিবার তার বিরুদ্ধে কড়া ভাষায় জবাব দিল বিজেপি৷ দলের পক্ষে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন, সন্ত্রাসের অভিযোগ এনেছেন তারা? আমরা তো বলবো এর আগে বাম জমানায় যতগুলি নির্বাচন হয়েছে রাজ্যে, তার দিকে ফিরে তাকানো উচিত তাদন্ের৷ এই সময়ে তাদের কাছে সবকিছু ধোঁয়াশা হয়ে গেলেও মানুষ ঠিকই মনে রেখেছেন৷
কটাক্ষ করে তিনি বলেছেন, মানুষ তাদেরকে বিরোধী আসনে আনলেও এখনো পর্যন্ত তাদের হুঁশ ফিরেনি৷ আগামীদিনে আরও যেসব নির্বাচন রয়েছে তাতে বিরোধী আসনেও রাখবে না তাদের৷ বিরোধী বলে যৎসামান্য যে ভূমিকা থাকা উচিত, এখন তারা সেটাই হারিয়েছে৷ মিথ্যা অভিযোগ এনে মানুষকে বিভ্রান্ত করা আর সরকারকে কালিমালিপ্ত করার অপকৌশল নেওয়া ছাড়া এখন কিছুই করছে না বামেরা৷ সন্ত্রাসের অভিযোগ এনে নিরাপত্তার দাবীতে শুক্রবার পুলিশ মহানির্দেশকের অফিস ঘেরাও করেছিল বামেরা৷ এই ব্যাপারে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বললেন সাংসদ শংকর প্রসাদ দত্ত সেখানে কীভাবে পুলিশ আধিকারীকদের ধমকাচ্ছেন তিনি, সেটাও দেখা গিয়েছে৷ এর আগেও তিনি যে একসময় নিজের স্বজনকে থানা থেকে ছাড়িয়ে আনতে ঠিক এভাবেই ধমকিয়েছিলেন পুলিশ আধিকারীকদের – এসব মানুষ জানেন৷
এদিকে, শুক্রবার বামেদের পক্ষ থেকে যেসব এলাকায় সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে, এই ব্যাপারে বিজেপি মুখপাত্র বলেন, আগে খবর নিয়ে দেখুন নির্বাচনের আগে তারা কোন দলের হয়ে ময়দান কাঁপিয়েছিলেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম মুখপাত্র ডাঃ অশোক সিনহাও৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top