News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় ১১ জনের মৃত্যু
Image

দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় ১১ জনের মৃত্যু

মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.) : শনিবার রাতে এক বড়সড় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় এই দুর্ঘটনা ৷ আহত হয়েছেন আরও তিনজন৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোরপানার চন্দ্রপুর এলাকায়৷

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা৷ পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ কোরপানা-ওয়ানি সড়কে ঘটে দুর্ঘটনাটি৷ গাড়িতে সেই সময় ১৪ জন যাত্রী ছিলেন৷ উল্টোদিক থেকে আসা একটি লরি দুমড়ে মুসড়ে দেয় গাড়িটিকে৷ তাতে ১১ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে সাত জনই মহিলা৷ দু’জন আবার নাবালিকা৷ এবং একজন গাড়ির চালক৷ আহত চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন মারা যান৷ আহতদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার পর থেকে পলাতক লরির চালক৷ পুলিশ লরিচালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top