News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯ বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের : ডোয়েন ব্র্যাভো
Image

২০১৯ বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের : ডোয়েন ব্র্যাভো

দুবাই, ৮ ডিসেম্বর (হি.স.) : পরবর্তী বিশ্বকাপ জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার এমনই আশা প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যাণ্ড ও ওয়েলসে । এই বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া বিশ্বের প্রায় প্রতিটি ক্রিকেট খিলিয়ে দেশ। পিছিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজও। এবার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের বিষয়ে আশাবাদী ডোয়েন ব্র্যাভো। এই বিষয় তিনি জানিয়েছেন, শাইনি হোপ, হেটমায়ারের মত একাধিক নতুন প্রতিভা উঠে আসছে। খুব কম সময়ের মধ্যে এরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এই সব প্রতিভাগুলিকে সঠিক পথে চালনা করলে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।

বর্তমান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্পর্কে বলতে গিয়ে ব্র্যাভো বলেন, বর্তমান দলটি তারুণ্যে ভরা। যদিও ২০১৯-এর বিশ্বকাপের দল এখনও নির্বাচন করা হয়নি। মনে হয় এই দলে অভিজ্ঞ ক্রিস গেইল, মার্লন স্যামুয়েল মতো খেলোয়াড় থাকবে। হয়তো জেসন হোল্ডার সামনে থেকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

প্রসঙ্গত, ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে আফগানিস্তানের উত্থানের সম্পর্কে বলতে গিয়ে ডোয়েন ব্র্যাভো বলেন, আফগানিস্তান নিজেদের ক্রিকেটকে এক অন্য পর্যায় নিয়ে গিয়েছে। বিশ্বকাপে ভাল করার সম্ভাবনা রয়েছে এই দেশটির। মূলত এই বিশ্বকাপ তারুণ্যের হতে চলেছে। তরুণ ক্রিকেটাররাই এই বিশ্বকাপের মঞ্চে দাপিয়ে বেড়াবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top