News Flash

  • Home
  • Uncategorized
  • মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানের বিরুদ্ধে ডার্বি জয় জুভেন্তাসের

মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানের বিরুদ্ধে ডার্বি জয় জুভেন্তাসের

তুরিন, ৮ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার ইন্টার মিলানের বিরুদ্ধে ডার্বি জয় করল জুভেন্তাস। ‘সুপার মারিও’ মানজুকিচের করা একমাত্র গোলেই ডার্বি জয় জুভেন্তাসের।তাঁর দুরন্ত পারফর্ম্যান্সে চিন্তা কমছে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির। এই জয় লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাসকে এগিয়ে রাখল ১১ পয়েন্টে। জুভেন্তাস ম্যাচ জিতলেও তুরিনে এদিন ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে ইন্টার মিলান। সুযোগ নষ্টের কারণে ম্যাচে এগিয়ে যেতে পারেননি ইকার্ডিরা। এমনকি ম্যাচে মিলানের এগিয়ে যাওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় পোস্টও। জুভেন্তাসের হয়ে দিবালা, রোনাল্ডো কয়েকটি ক্ষেত্রে পৌঁছে গিয়েছিলেন গোল করার মত পরিস্থিতিতে।

দ্বিতীয়ার্ধে পা রাখতেই ঘরের মাঠে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেন জুভেন্তাস ফুটবলাররা। মানজুকিচের গোলের আগে গোল করার মত পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন সিআরসেভেন। কিন্তু এক্ষেত্রে তাঁর শট বার উচিয়ে চলে যায়। ৬৬ মিনিটে জোয়াও কানসেলোর নিখুঁত ক্রস ক্লোজ রেঞ্জ হেডে জালে রাখেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার।

অন্যদিকে আর ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি জুভেন্তাসও। তাই একমাত্র গোলেই ডার্বি জিতে মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে লিগে টানা অষ্টম জয় পেল জুভেন্তাস। ১৫ ম্যাচের ১৪ টিতে জয় এবং একটিতে ড্র করে লিগের মগডালে তারা। দ্বিতীয়স্থানে থাকা নাপোলির পয়েন্ট ১৪ ম্যাচে ৩২। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ইন্টার মিলান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top