News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড হারে কমল পেট্রল-ডিজেলের দাম
Image

রেকর্ড হারে কমল পেট্রল-ডিজেলের দাম

মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.) : প্রতিদিন জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে কমছে । শনিবার সকালেও রেকর্ড হারে কমল পেট্রল-ডিজেলের দাম। আইওসিএল সূত্রে খবর, দেশজুড়ে পেট্রলের দাম ২২ পয়সা কমেছে। ডিজেলের দামেও রেকর্ড পতন, কমেছে ২৫ পয়সা। যা চলতি মাসে নতুন রেকর্ড গড়ল।

আগামী দিনেও এইভাবেই কমবে পেট্রল-ডিজেলের দাম বলে মনে করা হচ্ছে। এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সূচক প্রতিদিনই বাড়ছে হচ্ছিল। পরিস্থিতির মোকাবিলায় ৪ অক্টোবর পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি আড়াই টাকা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র ।

লিটার প্রতি আড়াই টাকা কমিয়ে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন, পেট্রল- ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা দাম কমবে,এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করবে। অন্য দিকে তেল সংস্থাগুলিও লিটার প্রতি ১টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। রাজ্যগুলিকেও তেলের উপর চাপানো করের পরিমান কমানোর কথা বলা হয়। যা মেনে চলে দেশের বিভিন্ন রাজ্য। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রতিদিনই পেট্রল-ডিজেলের দাম কয়েক পয়সা করে কমছে। শনিবার যা জ্বালানি মূল্যে নতুন রেকর্ড গড়ল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top