News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় বোলারদের দাপটে ২৩৫ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
Image

ভারতীয় বোলারদের দাপটে ২৩৫ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

অ্যাডিলেড, ৮ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় বোলারদের দাপটে প্রথম টেস্টের তৃতীয় দিনে ২৩৫ রানেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের থেকে ১৫ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারার সৌজন্যে ২৫০ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ২৩৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে বেশ বেগ পেতে হয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। রবিচন্দ্রন আশ্বিন ও বুমরাহ তিনটি করে উইকেট নেন। পাশাপাশি ইশান্ত শর্মা ও মহম্মদ শামির ঝুলিতে গিয়েছে দুই করে উইকেট। অস্ট্রেলিয়ার শেষ তিনটি উইকেট মাত্র ৪৪ রানে পড়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে ট্রাবিস হেড সব থেকে বেশি রান করেন। তার ব্যক্তিগত সংগ্রহ ৭২ রান। খেলার শুরুর সময় বৃষ্টি শুরু হয়। যার জেরে ৪৫ দেরিতে খেলা শুরু হয়। অস্ট্রেলিয়ার শেষ উইকেট পড়ে যেতেই বৃষ্টির জন্য খেলা আবার বন্ধ হয়ে যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top