News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের টাকার অভাব, কাজকর্ম অর্ধ সমাপ্ত, ২০০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত
Image

রাজ্য সরকারের টাকার অভাব, কাজকর্ম অর্ধ সমাপ্ত, ২০০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারকে হাডকো অথবা এলআইসি থেকে ২০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে সাংবাদিকদের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি আরও বলেন, পূর্বতন সরকার কোনও পরিকল্পনা ছাড়া উদ্দেশ্যহীনভাবে প্রয়োজনীয় অর্থের যোগান ছাড়াই একের পর এক কাজের ঘোষণা দিয়েছে৷ দেখা গেছে বিগত সরকার শুধুমাত্র বিল্ডিং নির্মাণের জন্য পূর্ত দপ্তর ছাড়া সরকারের ২১টি দপ্তরের ২৩১টি প্রজেক্টের কাজের অনুমোদন দিয়েছে৷ এছাড়া পূর্ত দপ্তরের ১২টি বিল্ডিং নির্মাণ কাজের অনমোদন দিয়েছে৷ এই কাজগুলির জন্য মোট প্রয়োজন প্রায় দেড় হাজার কোটি টাকা৷ বর্তমানে টাকার অভাবে এই কাজগুলি প্রায় অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে৷ ২১টি দপ্তরের ও পূর্ত দপ্তরের বিল্ডিং নির্মীাণ কাজের জন্য সরকার এই মুহূর্তে ঠিকাদরদের মোট ৪২১ কোটি ১ লক্ষ টাকা প্রদান করতে হবে৷ পূর্বতন সরকারের এই অর্ধ সমাপ্ত কাজগুলি পুনরায় চালু করার উদ্দেশ্যেই রাজ্য সরকারকে হাডকো অথবা এলআইসি থেকে ২০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ এছাড়াও নিতি আয়োগ থেকে ৩৫৮ কোটি টাকা পাওয়ার ব্যাপারে রাজ্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী শ্রীনাথ৷
এদিকে, একটি সরকারী তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে ৩১শে আগষ্ট ২০১৮ তারিখ পর্যন্ত ঠিকাদারদের বকেয়া বিলের মোট পরিমান ৪৭২৪৭৭৭ লক্ষ টাকা৷ এছাড়া পিএমজিএসওয়াই প্রকল্পে ঠিকাদারদের বকেয়া বিলের মোট পরিমাণ ৪৫৮০২৮ লক্ষ টাকা৷ অন্যদিকে ৩১ আগষ্ট ২০১৮ পর্যন্ত ঠিকাদারদের বেকায় বিলের পরিপ্রেক্ষিতে মিটিয়ে দেওয়া হয়েছে ২৮২৯৮৬১ লক্ষ টাকা৷ এছাড়া পিএমজিএসওয়াই প্রকল্পে ঠিকাদারদের বেকায়া বিলের পরিপ্রেক্ষিতে মিটিয়ে দেওয়া হয়েছে ৪৪৩৯৭৮ লক্ষ টাকা৷
যদিও রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে, উন্নয়নমূলক কাজকর্ম সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়া গিয়েছে৷ বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লী সফরে গিয়ে দফায় দফায় এক ডজনের বেশী কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে সাক্ষাৎ করে আর্থিক বরাদ্দ চেয়েছেন৷ এমনকি মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে কেন্দ্র নাকি প্রকল্পগুলি সম্পর্কে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করবে বলে আশ্বস্থ করা হয়েছে৷ কিন্তু, প্রশ্ণ হল আট মাসের বেশী সময় হয়ে গিয়েছে নতুন জোট সরকারের, কেন এখনো রাজ্যের মধ্যে অঘোষিত আর্থিক যে মন্দা চলছে তা কাটিয়ে উঠতে পারছে না জনগণ৷ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির সামনে প্রতিটি দিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহল দাবি করছে৷ অবিলেম্ব রাজ্যের এই আর্থিক সংকটের পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন বলে বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top