News Flash

  • Home
  • Uncategorized
  • স্প্যানিশ কাপে মেলিলাকে বড় ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ
Image

স্প্যানিশ কাপে মেলিলাকে বড় ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ৭ ডিসেম্বর (হি.স.) : প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল রে শেষ ষোলোয় পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ৷ বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কাপে তৃতীয় ডিভিশন ক্লাব মেলিলাকে ৬-১ গোলে হারায় রিয়াল৷ প্রথম লিগে ৪-০ জিতেছিল সান্তিয়াগো সোলারির ছেলেরা৷ ফলে ১০-১ গোল পার্থক্যে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ৷
স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দলটির বিরুদ্ধে বড় তারকাদের বিশ্রাম দেন কোচ সান্তিয়াগো। তাঁর কোচিংয়ে প্রথমবার রিয়ালের প্রথম একাদশে জায়গা হয়নি ইসকোর। প্রতিপক্ষ দুর্বল হলেও গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় আধঘণ্টার বেশি সময়৷ বেশ কয়েকটি ভাল আক্রমণের পর রিয়ালের গোলের অপেক্ষার অবসান হয় ৩৩ মিনিটে। দূর থেকে বল নিয়ে এগিয়ে দু’ জনকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে মেলিলার জালে বল জড়ান মার্কো আসেনসিও।
তিন মিনিট পরই স্প্যানিশ এই উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো। ৩৯ মিনিটে ব্যবধান ৩-০ করে রিয়াল। এবার আসেনসিওর ক্রস থেকে বল প্রতিপক্ষের জালে পাঠান রিয়ালের ‘বি’ দল থেকে সুযোগ পাওয়া তরুণ ডিভেন্ডার হাভিয়ের সানচেস।
প্রথমার্ধে যেখানে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করে রিয়াল। বিরতির পর দ্বিতীয় মিনিটেই উপরের কোণ দিয়ে নেওয়া শটে বল জালে পাঠান ইসকো।এর আগে একটি সহজ সুযোগ নষ্ট করা তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিকাস জুনিয়র কাঙ্ক্ষিত গোলটি পান ৭৫ মিনিটে। ৫-০ গোলে এগিয়ে যায় রিয়াল। ৮১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়ার দলটি। কিন্তু দুই মিনিট পর ইসকোর দারুণ গোলে ৬-১ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top