News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উৎপাদিত আনারস ও কাঁঠালের দেশীয় ও আন্তর্জাতিক বাজার দখলে পিপিপি মডেলে প্রকল্পের উদ্যোগ
Image

রাজ্যে উৎপাদিত আনারস ও কাঁঠালের দেশীয় ও আন্তর্জাতিক বাজার দখলে পিপিপি মডেলে প্রকল্পের উদ্যোগ

৷৷ সন্দীপ বিশ্বাস ৷৷ বেঙ্গালুরু, ৬ ডিসেম্বর৷৷ আনারস ও কাঁঠাল দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে ব্যাঙ্গালুরুস্থিত আইসিএআর’র ইন্ডিয়ান ইন্সিটিউট অব হর্টিকালচার এন্ড রিসার্স৷ দক্ষতা বিকাশ কেন্দ্র গঠন এবং পণ্য পেকেটজাত করার ক্ষেত্রে আর্থিক ও পরিকাঠামো তৈরিতে সহায়তা দেবে এই সংস্থা৷ সংস্থার অধিকর্তা ড প্রকাশ প্যাটেলের কথায়, ত্রিপুরায় উৎপাদিত আনারস এবং কাঠালের প্রচুর চাহিদা রয়েছে জাতীয় এবং আন্তজার্তিক বাজারে৷ তাই, পিপিপি মডেলে এই প্রকল্পে কাজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ত্রিপুরা সরকারের কাছে৷ খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷
আনারস ও কাঠাল ত্রিপুরায় প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে৷ ফলে, এই দুই পণ্য নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বাজার দখল করার চেষ্টা চলছে৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে৷ আইসিএআর’র ইন্ডিয়ান ইন্সিটিউট অব হর্টিকালচার এন্ড রিসার্স এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে৷ সংস্থা চাইছে, এই দুই পণ্যকে ঘিরে বিরাট বাজার তৈরি হোক৷ ত্রিপুরায় উৎপাদিত এই দুই পণ্য দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কিছু পরিকাঠামো গঠনের প্রয়োজনীয়তা রয়েছে৷ তাতে, এই দুই পণ্যকে সহজেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌছে দেওয়া সম্ভব হবে৷ এই উদ্যোগ ত্রিপুরার চাষিদের আর্থিক ভাবে উন্নয়নের বিরাট ভূমিকা নেবে৷
ব্যাঙ্গালুরু সফররত ত্রিপুরার সাংবাদিকদের সাথে আলোচনায় ওই সংস্থার অধিকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে ত্রিপুরায় এই দুই পণ্যের বাণিজিকিকরণে জনৈক ব্যবসায়ী এগিয়ে এসেছেন৷ তাই আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি৷ তাঁর কথায়, আনারস ও কাঁঠালের প্যাকেটজাতকরণে পরিকাঠামোগত সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত৷ শুধু তাই নয়, দক্ষতা বিকাশ কেন্দ্র গঠন করে এই দুই পণ্যের বাণিজিকিকরণে পদক্ষেপে অনেকটাই এগিয়েছি আমরা৷
ড প্যাটেলের বক্তব্য, ত্রিপুরায় লেম্বুছড়াস্থিত আইসিএআর এবং কৃষি বিকাশ কেন্দ্র চাইছে যৌথ ভাবে একটি ইউনিট গঠন হোক৷ এই ইউনিট গঠনের জন্য ৪৫ লক্ষ টাকা ব্যয় করা হবে৷ মূলত, পিপিপি মডেলে এই প্রকল্পের কাজ করা হবে৷ তাতে, ত্রিপুরা সরকার ও আইসিএআর এবং স্থানীয় ব্যবসায়ী যৌথভাবে কাজ করবে৷
ড প্যাটেলের দাবি, লঘু উদ্যোগপতি আনারস এবং কাঁঠাল নিয়ে ব্যবসায়ীক প্রতিষ্ঠান গঠনে আগ্রহ প্রকাশ করেছে৷ তাই, এই প্রকল্পের জন্য প্রস্তাব ত্রিপুরা সরকারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, তিন বা চার মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে৷ তাতে, ত্রিপুরার আনারস ও কাঁঠাল চাষীরা ভীষন উপকৃত হবেন৷ তাঁর কথায়, এই প্রকল্প শুরু হতেই ত্রিপুরায় চাষীদের কাছ থেকে প্রচুর পরিমাণে আনারস ও কাঁঠাল ক্রয় করা হবে৷ জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে এই দুই পণ্য পৌছে দেওয়ায় ক্ষেত্রে পরিবহনগত কোন সমস্যা থাকবে না বলে তিনি দাবি করেন৷ কারণ, তখন ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথ ভাবে ওই দুই পণ্য রাজ্যের বাইরে পাঠানোর ক্ষেত্রে আন্তরিকভাবে ভূমিকা নেবে৷ তাঁর বক্তব্য, দেশের একটি প্রান্তিক অংশে ত্রিপুরা অবস্থিত হওয়ায় পণ্য পরিবহনে নানাহ সমস্যার সম্মুখীন হতে হয় রপ্তানিকারকদের৷ পিপিপি মডেলে এই প্রকল্প শুরু হলে পণ্য পরিবহনে যে ধরনের বাধা তৈরি হয় তা কাটিয়ে তোলা সহজেই সম্ভব হবে৷ প্রয়োজনে বিশেষ পদক্ষেপও গ্রহণ করা হবে৷ তিনি জোর দিয়ে বলেন, ত্রিপুরায় উৎপাদিত আনারস ও কাঠাল জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে পৌছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top