News Flash

  • Home
  • Uncategorized
  • একই দিনে সুকল পড়ুয়া ছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু
Image

একই দিনে সুকল পড়ুয়া ছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সুকলছাত্রী সহ তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে একই দিনে৷ বিভিন্ন স্থানে মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানার অধীন মাইগঙ্গা গ্রামের বাসিন্দা সুধাংশু সরকারের মেয়ে সুস্মিতা সরকার (১৫) এর ফাঁসিতে ঝুলন্তু মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিজ বাড়ির ঘরের মধ্যেই মৃতদেহটি উদ্ধার হয়৷ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তবে কেন ঐ কিশোরী আত্মহত্যা করেছে এই ব্যাপারে কোন কিছুই জানা যায়নি৷
এদিকে, দুর্জনগর হলিক্রস সুকলের পার্শ্ববর্তী এক বাড়িতে জনৈক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার সকালে দুর্জনগর হলিক্রস সুকলের পার্শ্ববর্তী বাড়ি থেকে উদ্ধারকৃত মৃত ব্যক্তিকে জনৈক বাহাদুর থাপা (৫৩) বলে শনাক্ত করা হয়েছে৷ জানা গেছে, অমৃত গোপের বাড়িতে কাজ করত বাহাদুর থাপা৷ পুলিশ এই ঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে৷ এদিকে অপর এক ঘটনায় কাশীপুর এলাকায় ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে৷ জানা গেছে মৃতের নাম দীপবিজয় ত্রিপুরা৷ ছাত্রটি কাশীপুর এলাকায় একটি হোস্টেলে পড়াশোনা করত৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে৷ পৃথক পৃথক স্থানে সংঘটিত ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
অন্য একটি ঘটনা ঘটেছে পূর্ব আগরতলা থানার অধীন কাশিপুরে৷ সেখানে একটি হোস্টেলে দিপজয় ত্রিপুরা (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঐ যুবকের বাড়ি ধলাই জেলার ধুমাছড়া গ্রামের রতন রোয়াজা পাড়ায়৷ দিপজয় স্কিল ডেভলাপমেন্টের প্রশিক্ষণার্থী হিসেবে কাশিপুরে একটি হোস্টেলে অন্যান্য ছেলেদের সাথে থাকতো৷ বুধবার রাতের খাবর খেয়ে যে যার ঘরে চলে যায়৷ সকালে অন্যান্যরা উঠলেও দিপজয়ের কোন হদিশ নেই৷ ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল৷ ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে শেষে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় দিপজয়ের মৃতদেহ৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ তবে কী কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে তার খোঁজ খবর করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top