News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকরের তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন
Image

আম্বেদকরের তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগ আজ সকালে ত্রিপুরা রাজ্য মিউজিয়াম উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড বি আর আম্বেদকরের ৬৩তম তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানে ভারতরত্ন ড বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাছাড়াও আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা সন্দীপ এন মাহাত্মে, অন্যান্য বিশিষ্টজন এবং সরকারি আধিকারিকগণ৷
পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ড বি আর আম্বেদকর ছিলেন সমাজে পিছিয়ে পড়া অংসের মানুষদের মুক্তির প্রতীক৷ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে পিছিয়ে পড়া অংশের মানুে,র উন্নয়নে গুরুত্ব দিয়েছেন৷ সবকা সাথ সবকা বিকাশ-ই যেমন দেসের উন্নয়নের মূল দিশা তেমনি এই রাজ্যেও আমরা সেই লক্ষ্যে কাজ করছি৷ গ্রামস্তরে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত আমরা সরকারি সুযোগ পৌছে দিতে বদ্ধপরিকর৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top