News Flash

  • Home
  • Uncategorized
  • অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস উদযাপিত রাজ্যেও
Image

অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস উদযাপিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ৫৬তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস আজ অরুন্ধুতীনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যােরেড মাঠে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, গৃহরক্ষী বাহিনীর জয়েন্ট কমান্ডেন্ট জেনারেল জয়দীপ নায়কে এটবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা সন্দীপ এন মাহাত্মে৷
বাহিনীর কর্মীদের অভিবাদন গ্রহণ করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই দিবস উপলক্ষ্যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃরক্ষী বাহিনীর কর্মীদের শুভেচ্ছা জানান৷ তিনি বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জীবন সম্পত্তি রক্ষায় অসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে জীবন সম্পত্তি রক্ষায় অসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের গুরগুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন৷ দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, অসামরিক প্রতিরক্ষা দপ্তর বিভিন্ন স্তানে প্রশিক্ষণেটর ব্যবস্থা করেছে৷ এই প্রসঙ্গে তাদের কাজ সারা রাজ্যে সম্প্রসারিত করার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন জানিয়েছে বলেও তিনি জানান৷
পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা সন্দীপ এন মাহাত্মে অনুষ্ঠানে এই দিবস উপলক্ষ্যে রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের শুভেচ্ছা বার্তা পাঠ করেন৷ স্বাগত ভাষণ দেন পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷ এর আগে গৃহরক্ষী বাহিনী এবং অসামরিকপ্রতিরক্ষা কর্মীগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন এবং মন্ত্রী মনোজ কান্তি দেবকে অভিবাদন জ্ঞাপন করেন৷ প্যারেডে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিদের পুরসৃকত করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top