News Flash

  • Home
  • Uncategorized
  • কলঙ্কিত রাজ্য ক্রিকেট, রঞ্জি অধিনায়ক বিশালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
Image

কলঙ্কিত রাজ্য ক্রিকেট, রঞ্জি অধিনায়ক বিশালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আগরতলা, ৫ ডিসেম্বর, (হি.স.) : কলঙ্কিত হয়েছে রাজ্য ক্রিকেট। রাজ্য ক্রিকেটকে কলঙ্কিত করার অন্যতম নায়ক হিসাবে অভিযুক্ত হয়েছেন রঞ্জি দলের অধিনায়ক বিশাল ঘোষ। এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বিশালের বিরুদ্ধে।
জানা গেছে, ওই মহিলা পশ্চিম মহিলা থানায় বিশালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত বিশালকে গ্রেফতার করেনি। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ আক্রান্ত মহিলা, তাঁর পরিবার-সহ এলাকাবাসী।
মঙ্গলবার গভীর রাতে বহু লোকজন পশ্চিম থানায় ভিড় জমান। তাঁদের এক দাবি, বিশালকে গ্রেফতার করতে হবে। এদিকে পুলিশ বিশালকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিয়েছে বুধবার বিশালের ম্যাচের কথা ভেবে। তাঁর হাতে রয়েছে গোটা রাজ্য দলের রাশ।
এদিকে, আক্রান্ত মহিলা এবং এলাকাবাসীদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বিশাল এক বনেদি হোটেল থেকে বেরিয়ে মদমত্ত অবস্থায় গোর্খাবস্তি হয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় রাস্তায় তিনি এক মহিলার শ্লীলতাহানি করেন। এমন-কি তিনি মহিলার শাড়ি টেনে ধরেছিলেন প্রকাশ্য রাস্তায়। শুধু তা-ই নয়, কয়েকজন কিশোরী এবং এক যুবতীও বিশালের অভব্য আচরণের শিকার হয়েছেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিশালকে ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁকে ধরতে পারেননি। পরে নিজের বাড়ির সামনে প্রগতি রোডে ক্ষুব্ধ জনতা বিশালকে ধরে ফেলেন এবং তাঁকে উত্তম মধ্যম দেন। কোনও কিছু বুঝতে না পেরে বিশাল রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক রাজেশ বণিকের শরণাপন্ন হন। স্থানীয় লোকজনদের বুঝিয়ে-সুজিয়ে বিশালকে বাড়িতে পাঠান রাজেশ বণিক। এদিকে বিশালকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় যে কোনও সময় পরিস্থিতি অন্য রূপ ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top