News Flash

  • Home
  • Uncategorized
  • হাইলাকান্দির তিন বিধায়কের সদিচ্ছা নেই উন্নয়নের, তাই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান হিমন্তবিশ্বের
Image

হাইলাকান্দির তিন বিধায়কের সদিচ্ছা নেই উন্নয়নের, তাই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান হিমন্তবিশ্বের

হাইলাকান্দি (অসম), ৬ ডিসেম্বর, (হি.স.) : এআইইউডিএফ-এর তিন বিধায়কই হাইলাকান্দি জেলার উন্নয়নের কাল হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের বদৌলতেই জেলার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। তাই উন্নয়নের চাকা সচল করে তুলতে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ বিজেপি-র হাতে তুলে দেওয়ার আহবান জানালেন রাজ্যের অর্থ, পূর্ত ও স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
বৃহস্পতিবার হাইলাকান্দির আয়নাখাল চা বাগান মাঠে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে জেলার অনুন্নয়নের জন্য সরাসরি এআইইউডিএফ দলের টিকিটে নির্বাচিত তিন বিধায়ককে দায়ী করেছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা বিজেপির স্টার ক্যাম্পেনার হিমন্তবিশ্ব। ড. শর্মা বলেন, দিল্লি ও দিশপুরে বিজেপি সরকার। কিন্ত হাইলাকান্দির তিন বিধায়কই বিরোধী দলের। এর ফলে গোটা জেলা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। প্রত্যন্ত এলাকার সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আতংকের পরিবেশ সৃষ্টি করে তিন বিধায়ক নির্বাচিত হলেও আজ কোনও কাজ করতে পারছেন না তাঁরা।
ড. হিমন্তবিশ্ব বলেন, হাইলাকান্দির তিন বিধায়ককে দেখলে মনে হয় ভেঞ্চার স্কুলের কথা। যে ভাবে ভেঞ্চার কখনও সরকারীকরণ হবে না, তদ্রুপ তাঁরাও। তিন বিধায়ক কোনও কাজের নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এঁদের কাজের সদিচ্ছাও নেই। বর্তমানে পুরনো পাঁচশো টাকার নোট যেমন অচল হয়ে পড়েছে ঠিক তেমনি অসমে কংগ্রেস এবং এআইইউডিএফও সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। হাইলাকান্দি জেলার রাজনীতি হচ্ছে শুধু হিন্দু ও মুসলমানকে নিয়ে ৷ জেলার সাম্প্রদায়িক রাজনীতির জন্য উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। জেলা হচ্ছে গেছে ভেঞ্চার। উন্নয়ন চলে যাচ্ছে শতযোজন দূরে। অন্ধকারে নিমজ্জিত হচ্ছে গোটা জেলা।
এতে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার সর্বশ্রেণির দরিদ্র জনগণ। স্বাস্থ্যমন্ত্রী এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের উল্লেখ করে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহবান জানান। তিনি বলেন, বিগত কংগ্রেস সরকার শুধু ধুতি আর লুঙ্গি নিয়ে রাজনীতি করেছে। যদি আরও পাঁচ বছর কংগ্রেস শাসনে থাকত তা হলে তাদের চিহ্ন বদলে ধুতি-লুঙ্গি হয়ে যেত।
হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ড. হিমন্তবিশ্ব শর্মা আরও বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতান, উন্নয়নের গ্যারান্টি দিচ্ছি আমি।’ অন্তত একবারের জন্য হাইলাকান্দির পঞ্চায়েত ও জেলা পরিষদ বিজেপির হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ বছরে উন্নয়ন না হলে ছুঁড়ে দেবেন আবার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top