News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ১৪০টির বেশি আসন পাবে কংগ্রেস : কমল নাথ
Image

মধ্যপ্রদেশে ১৪০টির বেশি আসন পাবে কংগ্রেস : কমল নাথ

ভোপাল, ৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে জয়ের ব্যাপারে নিশ্চিত কংগ্রেস। আর সেটাই এদিন প্রতিফলিত হল বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথের বক্তব্যে। মধ্যপ্রদেশে ১৪০টিরও বেশি আসনে জয়লাভ করবে কংগ্রেস এমনই বৃহস্পতিবার এমনই দাবি করলেন কমল নাথ।এদিন কমল নাথ বলেন, আমার কাছে কোনও লটারি নেই। তবুও বলব মধ্যপ্রদেশে ১৪০টি-র বেশি আসনে জয়লাভ করবে কংগ্রেস। রাজস্থান এবং ছত্তিশগড়েও ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে গত বিধানসভায় নির্বাচনে যেসব জায়গায় কংগ্রেস প্রার্থীরা ৫০০০০ বেশি ভোটে পরাজিত হয়েছিল। সেইসব আসনগুলিতে প্রচারের সময় বিশেষ নজর দেওয়া হয়েছিল। গত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলি শুধরে নিয়েছি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top