News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মের নামে দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি : ফারুক আবদুল্লা
Image

ধর্মের নামে দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি : ফারুক আবদুল্লা

জম্মু, ৬ ডিসেম্বর (হি.স.) : ধর্মের নামে দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা।
জম্মুতে ড. বি আর আম্বেদকরের প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে ফারুক আবদুল্লা বলেন, চিন এবং পাকিস্তান থেকে আমাদের কোনও ভয় নেই। অভ্যন্তরীণ বিভাজনের রাজনীতি থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। বিগত সাড়ে চার বছর ধরে তারা (বিজেপি) ঘৃণার পরিবেশ তৈরি করেছে। দেশকে ভাগ করতে চাইছে তারা। দেশ দুর্বল হয়ে যাবে। ব্রিটিশদের সঙ্গে বিজেপির তুলনা করে ফারুক আবদুল্লা বলেন, তারা ব্রিটিশদের মত যারা ভারতকে ভাগ করে শাসন করেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই দিকেই দেশকে নিয়ে যাচ্ছে। বিভাজনের এই রাজনীতি সেনাবাহিনী উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের স্মৃতিচারণা করে ফারুক আবদুল্লা বলেন, তিনি আমাদের বিশ্বের সেরা সংবিধান দিয়েছিলেন। কিন্তু ৭০ বছর পরেও মানুষ অধিকার নিশ্চিত করা হয়নি। ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করতে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top