News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় ভয়াল দুর্ঘটনার কবলে বাস, গুরুতর আহত ৫০, গর্জিতে খাদে পড়ল টিএসআরের গাড়ি, ঘায়েল ৩ জওয়ান
Image

গন্ডাছড়ায় ভয়াল দুর্ঘটনার কবলে বাস, গুরুতর আহত ৫০, গর্জিতে খাদে পড়ল টিএসআরের গাড়ি, ঘায়েল ৩ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যের পৃথক স্থানে যান দূর্ঘটনায় ৫৩ জন আহত হয়েছেন৷ আহতেদের মধ্যে তিনজন টিএসআর জওয়ানও রয়েছে৷ প্রতিটি দুর্ঘটনাই ঘটেছে গভীর খাদে পড়ে যাওয়ার ফলে৷
রভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এক বাসের কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া অমরপুর সড়কের থানারইপাড়া এলাকায়৷ জানা গেছে, গন্ডাছড়া অমরপুর সড়কের থানারাইপাড়া এলাকায় সংঘটিত দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছে শিশু, মহিলা সহ বেশ কয়েকজন পুরুষ৷ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটেছে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি বেশি ছিল৷ তাছাড়া বাসে অতিরিক্ত যাত্রীও ছিল বলে জানিয়েছেন তারা৷ যার দরুন চালক তার বাসকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি৷ এর ফলেই এই দুর্ঘটনাটি ঘটে৷ স্থানীয় সূত্রে জানা গেছে টিআর -০১-বি-১৩৯২ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মূলত খারাপ রাস্তার কারণে৷
জানা গেছে, আহত যাত্রীদের উদ্ধার করেছেন অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ এদিকে ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছে বলে জানা গেছে৷ এদিকে, টিএষআর এর একটি গাড়ি খাদে পড়ে গেলে এক আধিকারিক ষহ তিন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন৷ মঙ্গলবার দুপুরে গর্জির নাতিনটিলায় ঘটনাটি ঘটেছে৷ তাঁরা নবম টিএষআর ব্যাটালিয়ানের৷ আহত তিন টিএষআর জওয়ানের মধ্যে একজন অ্যাষিটেন্ট কমান্ডেন্ট, অন্যজন তার দেহরক্ষী এবং অপরজন গাড়ির চালক৷ জানা গেছে, গর্জিতে যাওয়ার ষময় টিএষআর এর গড়িটি নাতিনটিলায় একটি রাস্তার বাঁক নেওয়ার ষময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়৷ স্থানীয় বাষিন্দারা আহতদেরকে খাদ থেকে তুলে গোমতী জেলা হাষপাতালে নিয়ে যান৷ জানা গেছে, বর্তমানে তারার গোমতী জেলা হাষপাতালে চিকিৎষাধীন৷ এদিকে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে তোলা হয়েছে বলে জানা গেছে৷
গন্ডাছড়ায় আহতদের মধ্যে কুড়ি জনের অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার রা হয়েছে৷ মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জি বি হাসপাতালে গিয়েছেন এবং আহতদের চিৎকসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন৷ তিনি চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে বলে আশ্বাস দিযেছেন৷
প্রসঙ্গত, রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটেই চলেছে৷ এক্ষেত্রে যান চালকদের মাত্রাতিরিক্ত গতিবেগে গাড়ি চালানোকেই দায়ী করছেন যাত্রী সাধারণ৷ তাছাড়া বেপরোয়া বাইক ও মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে কিছু উঠতি বয়সের যুবক৷ তাতে দুর্ঘটনার সংখ্যা দিনদিন বাড়ছে৷ এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে হবে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷ শুধুমাত্র রাজধানী আগরতলার রাজপথে নজরদারী চালানো হলেই চলবে না, জাতীয় সড়ক সহ অন্যান্য স্থানেও নজরদারী আবশ্যক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top