News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনায় দুষ্কৃতীদের গুলিতে খুন হাইকোর্টের আইনজীবী, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

পাটনায় দুষ্কৃতীদের গুলিতে খুন হাইকোর্টের আইনজীবী, তদন্ত শুরু করেছে পুলিশ

পাটনা, ৫ ডিসেম্বর (হি.স.): বিহারের রাজধানী পাটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পাটনা হাইকোর্টের একজন আইনজীবী| নিহত আইনজীবীর নাম হল, জিতেন্দ্র কুমার| পাটনার রাজবংশি নগর এলাকার ঘটনা| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ৱুধবার সকালে পাটনা হাইকোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন আইনজীবী জিতেন্দ্র কুমার| রাজবংশি নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে জিতেন্দ্রকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| গুলি লাগার পরই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন জিতেন্দ্র| হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি| ঘটনাস্থলেই মৃতু্য হয় জিতেন্দ্রর|
প্রকাশ্যে দিবালোকে চাঞ্চল্যকর এই ঘটনার জেরে রাজবংশি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ| কি কারণে খুন করা হল আইনজীবীকে, তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top