News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী অস্ট্রেলিয়ান ওপে‌নে খেলার কথা ঘোষণা সেরেনা উইলিয়ামস-র

আগামী অস্ট্রেলিয়ান ওপে‌নে খেলার কথা ঘোষণা সেরেনা উইলিয়ামস-র

ওয়াশিংটন, ৫ ডিসেম্বর (হি.স.) : আগামী অস্ট্রেলিয়ান ওপে‌নে খেলার কথা জানিয়ে দিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আটমাসের অন্ত:সত্তা অবস্থায় ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন তিনি। এবার আগামী অস্ট্রেলিয়ান ওপে‌নে খেলবেন বলে জানান তিনি। তাঁর সঙ্গে চোট সারিয়ে কোর্টে ফিরছেন রাফায়েল নাদাল। খেলছেন অ্যান্ডি মারেও। সন্তানের জন্মের পর উইলিয়ামস ২০১৮র উইম্বলডন ও ইউএস ওপেনে খেলেছিলেন। কিন্তু ট্রফি আসেনি। এখনও পর্যন্ত তিনি আটকে রয়েছে ২৩টি ট্রফিতেই।
অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা এবার তাঁর খেলার কথা নিশ্চিত করে জানিয়েছেন। এবার জিততে পারলে মার্গারেট কোর্টসের ২৪ ট্রফির রেকর্ড স্পর্শ করবেন তিনি। ইউএস ওপেন ফাইনালে আম্পায়ারের সঙ্গে বিতর্কের পর এটাই হবে তাঁর প্রথম টুর্নামেন্ট। জাপানের নাওমি ওসাকার কাছে ফাইনালে হেরে যেতে হয়েছিল সেরেনাকে।
সেরেনার বর্তমান ব়্যাঙ্ক ১৬। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের‌ টাইটেল ধরে রাখতে নামবেন রজার ফেডেরারও। থাকছেন নোভাক জকোভিচও। মহিলাদের চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামবেন ক্যারেলিন ওজনিয়াকি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top